চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়ঙ্কর খবর,ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ার

নিজস্ব প্রতিনিধি : ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়ঙ্কর ড্রোন হামলা চালাল পুতিনের দেশ। এই হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির সুরক্ষা কাঠামোটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আগুন ধরে গিয়েছিল বিদ্যুৎ কেন্দ্রটিতে যা পরবর্তীতে নেভানো হয়। তবে আচমকা হামলায় ইউক্রেনের বড়সড় ক্ষতি হয়েছে।

বলা হয় ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের শক্তিশালী ঘাঁটি ছিল এই বিদ্যুৎ কেন্দ্রটি। এই বিদুৎ কেন্দ্রের চারপাশে আধুনিক সুরক্ষা বলয় দ্বারা ঘেরা থাকে, যাতে পারমাণবিক তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে না পড়ে।

এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে একটি রাশিয়ান ড্রোন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর রিয়াক্টরের ওপরের সুরক্ষা কাঠামোতে আঘাত হানে।এই হামলায় সুরক্ষা কাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে যে পারমাণবিক বিদুৎ কেন্দ্রটির সুরক্ষা-বলয় ভেঙে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যথেষ্ট সময় লাগবে।

একইসঙ্গে জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন এই সুরক্ষা কাঠামো তৈরি করেছে আমেরিকা, ইউরোপ ও সারা বিশ্বের অন্যান্য দেশের জনগণের নিরাপত্তার জন্য। তার মতে, শুধুমাত্র হীন রাশিয়া এই ধরনের স্থানে হামলা করতে পারে। এই কেন্দ্র একার ইউক্রেনের ছিল না। রাশিয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে হামলা চালিয়েছে এবং চেরনোবিল জোন দিয়ে কিভাবে ড্রোন চালাচ্ছে সেই বিষয়ে আমেরিকাকে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ