পূর্ণ হল ইউক্রেন অভিযানের এক মাস

বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই এখনও পর্যন্ত সর্ববৃহৎ সামরিক অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বৃহস্পতিবার পূর্ণ হল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের এক মাস। ফেব্রুয়ারি মাসের এই দিনে আচমকাই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই এখনও পর্যন্ত সর্ববৃহৎ সামরিক অভিযান। শুধুমাত্র মারিউপুলেই প্রাণ হারিয়েছেন দু হাজারের বেশি মানুষ। আর আগ্রাসনে কত মানুষের মৃত্যু হয়েছে, তার কোনও হিসেব নেই। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রুশ আগ্রাসনে মৃত্যুর মুখে ঢোলে পড়েছেন ১২১টি শিশু।  

গৃহহীন কয়েকলক্ষ মানুষ। দেশ ছেড়ে চলে গিয়েছেন বহু মানুষ। তাদের সংখ্যা কত, তা এখনও জানা যায়নি। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, শুধু মারিউপুলে আটকে রয়েছেন এক লক্ষ ইউক্রেনবাসী।

প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত ১৪ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। ধ্বংস করা হয়েছে, শতাধিক সাজোয়া গাড়ি, যুদ্ধবিমান। জাতিসঙ্ঘের বিবৃতি অনুযায়ী, সাড়ে তিন কোটির বেশি মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। গৃহহীন তার দ্বিগুন। রুশ আগ্রাসনের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, রুশ আগ্রাসনের জেরে ইউক্রেনের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ইউক্রেন আগ্রাসনের নিন্দায় সরব আমেরিকা ও তাদের মিত্র দেশ। রাশিয়ার বিরুদ্ধে তারা একাধিক পদক্ষেপ করেছে। জারি করেছে আর্থিক নিষেধাজ্ঞা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়ন গোষ্ঠীভুক্ত দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসতে চলেছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে কীভাবে সাহায্য করা যায়, তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। রাশিয়া এবং ইউক্রেনের শীর্ষ নেতারা একাধিকবার বৈঠকে বসেছিলেন। কিন্তু বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। কবে থামবে এই আগ্রাসন, তা কেউ জানে না। 

আরও পড়ুন রুশ-ইউক্রেন সংঘাতের আবহে ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক