ওমিক্রন আতঙ্ক: আফ্রিকার সাত দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা

বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিকে নিয়ে চিন্তা গোটা বিশ্বের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিকে নিয়ে চিন্তা গোটা বিশ্বের। তাই একাধিক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারি করেছে। এবার আরও একধাপ এগিয়েই দক্ষিণ আফ্রিকার সাত দেশ থেকে বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আরব। ওমিক্রন আতঙ্ক ঠেকাতে সৌদি আরবের তরফে নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে, আফ্রিকার সাত দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। এসব দেশ থেকে কোনও বিমান সৌদিতে প্রবেশ করতে পারবে না। আবার সৌদির কোনও ফ্লাইটও ওই সব দেশে যাত্রী নিয়ে যাবে না।

সেই সাত দেশের মধ্যে রয়েছে- মালাউই, জাম্বিয়া, মাদাগাসকার, অ্যাঙ্গোলা, কমোরোস, মৌরিতানিয়া, সিচেলিস। সৌদি আরবের স্বরাষ্ট্র দফতরের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। এরই সঙ্গে সৌদি আরবের তরফে জানানো হয়েছে, আফ্রিকা থেকে আগত যে কোনও যাত্রী ১৪ দিন অন্য কোনও দেশে কোয়ারেন্টাইন থেকেই তবে প্রবেশ করতে পারবে মরুদেশে। এতে করোনার জোড়া ডোজ নেওয়া থাকলেও কোনও ছাড় মিলবে না। এ ছাড়া অন্যান্য দেশ থেকে যারা সৌদিতে যেতে চাইবেন এই মুহূর্তে, তাদের টিকা নেওয়া থাকতেই হবে এবং ৫ দিন কোয়ারেন্টিনে থাকাটা বাধ্যতামূলক। ১ নভেম্বরের পর যারা আফ্রিকার দেশগুলি থেকে সৌদিতে প্রবেশ করেছেন, তাদের আরটিপিসিআর টেস্ট দ্রুত করতে নির্দেশ দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

করোনার এই নতুন প্রজাতি নিয়ে চিন্তায় রয়েছে সৌদি আরবও। তাই ওমিক্রন নিয়ে একগুচ্ছ চিন্তাভাবনা রয়েছে মরুশহরের।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী