অবৈধ অনুপ্রবেশের দায়ে সৌদিতে গ্রেফতার ১১ হাজার অভিবাসী

২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:অবৈধভাবে অনুপ্রবেশ করে বসবাস এবং চাকরি করার অভিযোগে গত এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ সহ নিরাপত্তা বাহিনী। ধৃতদের বিরুদ্ধে শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আধিকারিক জানিয়েছেন।

সৌদি আরবের দৈনিক সংবাদপত্র ‘আরাবিয়ান বিজনেস’ জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালায় দেশের নিরাপত্তা সংস্থাগুলি। ওই অভিযানে ১১ হাজার ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে সীমান্ত অতিক্রম করার সময় ৮৩৮ জনকে এবং দেশ ছাড়ার চেষ্টার সময়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আধিকারিক জানিয়েছেন।

অবৈধ অভিবাসীদের নিয়ে বরাবরই কঠোর সৌদি প্রশাসন। অবৈধভাবে কাউকে প্রবেশে সহায়তা করার চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ সৌদি রিয়াল (২ লাখ ৬৭ হাজার ডলার) পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বর্তমানে ২৩ হাজার ৮৯৩ জন অভিবাসীর বিরুদ্ধে বাসস্থান, সীমান্ত ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে মামলা চলছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর