ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় উদ্বেগ প্রকাশ সৌদি আরবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল ইরান যুদ্ধে ‘এন্ট্রি’ নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ইরানে সফল অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানাজ ও ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এখন শান্তির সময় এসেছে। ঈশ্বর মধ্যপ্রাচ্য ও আমেরিকাকে আশীর্বাদ করুন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে সরাসরি অংশগ্রহণে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। তাদের বক্তব্য এই যুদ্ধ ইরান ও ইজরায়েলের। তাঁর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরিভাবে যুক্ত হওয়ার কোনও প্রয়োজন ছিল না। শনিবার (২২ জুন) সৌদি আরবের বিদেশ মন্ত্রক সমাজমাধ্যম X হ্যান্ডেলে এক বিবৃতি মারফত উদ্বেগ প্রকাশ করে। প্রসঙ্গত, গত মে মাসেই সৌদি আরব ইরানকে ট্রাম্পের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আহ্বান জানিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ‘ইরানের ওপর মার্কিন হামলা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি। এর আগে ১৩ জুনের বিবৃতিতেও সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল।

সৌদি সরকার যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হবে বলে মনে করছেন। ফলে প্রবল আশঙ্কা সৃষ্টি হতে পারে মধ্যপ্রাচ্যে। তাই সৌদি আরব মনে করে যুদ্ধে সর্বোচ্চ সংযম দেখানো উচিত। দুই দেশকেই উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছে তারা। পাশাপাশি আন্তর্জাতিক সংঘকে এই সংকটজনক রাজনৈতিক সমাধানের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে রিয়াধ।

এদিকে আমেরিকা যতই মিত্র ইজরায়েলকে বাঁচাতে ময়দানে নামুক ইরানের পাল্টা  আক্রমণে নাস্তানাবুদ হতে হয়েছে নেহানিয়াহুর দেশকে। সেদেশে মুহূর্মুহূ আক্রমণ চলছে। ইজরায়েলের কেন্দ্রে এবং উত্তরাঞ্চলে যখন তখন বেজে উঠছে হামলার সাইরেন। গোটা ইজরায়েল মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার পুরু চাদরে।  আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর