মিত্র দেশ ইজরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা ব্যর্থ হল সিনেটে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই ইজরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে একটি বিল তোলা হয়েছিল। গাজায় ইজরায়েলের চলমান হামলার মধ্যে আমেরিকার অস্ত্র বিক্রির একটি চুক্তি আটকে দিতে মার্কিন সিনেটে এই বিলটি উঠেছিল। ইজরায়েলের কাছে ট্যাংকের গোলা বিক্রি বন্ধে মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের ওপর বুধবার ভোটাভুটি হয়েছিল। অবশেষে এই বিল পাস হল না। এর অর্থ ইজরায়েলকে অস্ত্রের জোগান দেওয়া বন্ধ হবে না ।

 ইজরায়েলের কাছে  ট্যাংকের গোলা বিক্রি বন্ধ করতে প্রস্তাবের পক্ষে মাত্র ১৮টি ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে ৭৯ ভোট। মার্কিন সিনেটের বিশিষ্ট প্রগতিশীল ও কতিপয় ডেমোক্র্যাট সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যান্য অস্ত্র বিক্রি বন্ধ করার লক্ষ্যে উত্থাপিত আরও দুটি প্রস্তাব সিনেটে পাস হয়নি। এই দুটি প্রস্তাবের পক্ষে ২০টির কম ভোট পড়ে।

এই প্রথম আমেরিকার সিনেটে ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে কোনো বিলের ওপর এমন ভোটাভুটি হলো। প্রস্তাবটির পক্ষে সমর্থন খুব কম পড়লেও এর মধ্য দিয়ে ইজরায়েলকে নিঃশর্তভাবে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে সিনেটরদের মধ্যে মতবিরোধ থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন