যেমন কর্ম তেমন ফল,সিরিয়াল ধর্ষককে ৪২ বার যাবজ্জীবনের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় ক্রমিক ধর্ষকের বিরুদ্ধে ৪২ দফা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একের পর এক ধর্ষণ ও অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এক ব্যক্তি। তাঁকে ৪২ দফা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জোহানেসবার্গের হাইকোর্ট। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কোসিনাথি পাকাথি। তিনি ৯০টি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।

জোহানেসবার্গের হাইকোর্ট শুক্রবার(৯ অক্টোবর) এই রায় ঘোষণা করে। কোসিনাথি পাকাথির বিরুদ্ধে ৯০টি ধর্ষণের অভিযোগ উঠেছিল। এই ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এমনকি তাঁর হাত থেকে রেহাই পাই নি ৯ বছরের শিশুও। ঘটনাটি ঘটে ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে।অপরাধী কোসিনাথি পাকাথি জোহানেসবার্গের পূর্বে পৌর শহর ইকুরুলেনি ও এর আশপাশের এলাকায় ধর্ষণ সহ অন্যান্য অপরাধ করেছেন। জোহানেসবার্গ হাইকোর্ট ধর্ষণ, অপহরণ, চুরি ও নিপীড়নের দায়ে তাঁকে ৪২ দফা যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এই নিয়ে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় কৌঁসুলি কর্তৃপক্ষ(এনপিএ)জানিয়েছে, ৪০ বছর বয়সী এই অপরাধী অনেক ক্ষেত্রে ধর্ষণ করার সময় অন্য শিশুদের তা দেখতে বাধ্য করতেন। শুধু তাই নয়, কম বয়সী ছেলেদের বাধ্য করতেন তাঁদের মেয়েবন্ধুদের ধর্ষণ করতে।

এনপিএ জানিয়েছে, বিচারপতি সম্মত হয়েছেন যে,  ‘পাকাথি অপরাধ করার জন্য পাকাথি কোন অনুশোচনা প্রকাশ করেন নি। এতটুকুও হতাশ বা অনুতপ্ত হতে দেখা যায় নি তাঁকে। তিনি সংশোধিত হওয়ার অবস্থায় নেই।’ একইসঙ্গে এনপিএ আরও জানায় যে, পাকাথির নিপীড়নের শিকার হওয়া মানুষের বেশির ভাগই ছিল স্কুল শিশু। সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল ৯ বছর। আর সবচেয়ে বয়স্ক ভুক্তভোগীর বয়স ৪৪ বছর।

পাকাথি বেশির ভাগ ক্ষেত্রে ভুক্তভোগীদের স্কুলে বা কর্মস্থলে যাওয়া-আসার সময় নিশানা করতেন। অনেক ভুক্তভোগীকে তাঁদের নিজ বাড়িতেই নিপীড়ন করেছেন পাকাথি। তিনি বৈদ্যুতিক মিস্ত্রি সেজে সেসব বাড়িতে ঢুকতেন। তিনি এইভাবেই বাড়ির মেয়েদের নিশানা করতেন।

উল্লেখ্য,২০২১ সালে পুলিশ পাকাথিকে গ্রেপ্তার করে। তখন তিনি পালাতে চেয়েছিলেন। ফলে গুলি করতে বাধ্য হয়েছিল পুলিশ। পুলিশের গুলিতে একটি পা–ও হারিয়েছিলেন পাকাথি। ক্রমশ দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধের মাত্রা বেড়েই চলেছে।পুলিশের দেওয়া তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৯ হাজার ৩০০-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ