ভারতের বিরুদ্ধে বদলা নিতে পাক সেনাকে সমর্থন শাহিন আফ্রিদিদের

এমনকী ভারতকে জব্দ করতে পাক-সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন ক্রীড়াবিদরাও। এ আবহে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে শাহিন আফ্রিদি, আরশাদ নাদিমদের নিজের দেশের প্রতি আবেগঘন বার্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ প্রাণ নেওয়ার বদলা নিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলি একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভারত। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের উপর আত্মঘাতী হামলা চালিয়েছে ভারত। প্রায় ৯ টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিমানবাহিনীর একটি যৌথ দল। ভারতের এই হামলায় জঙ্গিঘাঁটি ‘জইশ-ই-মোহাম্মদ’ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ সদস্য খতম হয়েছে। এছাড়াও প্রাণ গিয়েছে আরও সন্ত্রাসী সংগঠনের প্রধান দের। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এমন প্রত্যাঘাতে খুশি হয়েছেন পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার থেকে আপামর দেশবাসী। যদিও ভারতের এই প্রাণঘাতী হামলার জবাব দিতে একের পর এক গুটি সাজাচ্ছে পাকিস্তান। এমনকী ভারতকে জব্দ করতে পাক-সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন ক্রীড়াবিদরাও। এ আবহে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে শাহিন আফ্রিদি, আরশাদ নাদিমদের নিজের দেশের প্রতি আবেগঘন বার্তা। যেখানে তাঁদেরকে পাকিস্তান সেনাবাহিনীর সাহস ও আত্মত্যাগকে কুর্নিশ জানাতে দেখা গিয়েছে।

ভারতীয় হামলার পর পাকিস্তান সুপার লিগের (PSL) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক, জামান খান ও মোহাম্মদ নাঈমকে একসঙ্গে দাঁড়িয়ে বলতে দেখা যাচ্ছে যে, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ভালোবাসি, আমরা গর্বিত পাকিস্তানি, আমরা এক জাতি, পাকিস্তান জিন্দাবাদ।’ এছাড়াও লাহোর কালান্দার্স অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছে, ‘শাহিন আফ্রিদি পাকিস্তানের ভূখণ্ড রক্ষার্থে সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছেন।’ পাশাপাশি মোহাম্মদ হারিসসহ অনেক ক্রিকেটার ভারতের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানোর জন্য পাকিস্তানি সেনাবাহিনীকে সমর্থন জানিয়েছেন। শুধু ক্রিকেটাররা নয়, অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম, পাক-তারকারাও পাকিস্তানি সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন। নিজের দেশের জন্যে মঙ্গল কামনা করেছেন। কিন্তু যখন ভারতের মাটিতে প্রাণঘাতী হামলা চালাল পাক জঙ্গিরা তখন তো কেউ নিজের দেশকে দোষ দিলেন না!

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন ভারতীয় পর্যটককে মেরে ফেলেছে পাকিস্তানি জঙ্গিরা। তার প্রতিবাদেই পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক শেষ করেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। মঙ্গলবার সেই প্রতিবাদেই পাকিস্তানের উপর আত্মঘাতী হামলা চালিয়েছে ভারত। ভারতের এই উপযুক্ত জবাবে গোটা দেশবাসী খুশি। অন্যদিকে ভারতকে জব্দ করতে সীমান্তে গুলির লড়াই চালিয়েই যাচ্ছে শত্রুদেশ পাকিস্তান। কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয়, নিজেদের প্রাণ উৎসর্গ করেই সীমান্তে গুলির যুদ্ধে সামিল হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানকে পাল্টা আক্রমণ করছে ভারত। যাতে এক সময় না এক সময় হাঁপিয়ে যেতে বাধ্য পাকিস্তান। যতই নিজের দেশকে সমর্থন করুক না কেন পাক খেলোয়াড়রা, পাকিস্তানের আগ্রাসনের জবাব দেবেই ভারত।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?