ফিলিস্তিনি নিধন যজ্ঞে ইজরায়েলের পাশে চিন

Share:

নিজস্ব প্রতিনিধি: হামাস-ইজরায়েল লড়াইয়ে আমেরিকা, ব্রিটেন-সহ যুদ্ধবাজ দেশগুলির পাশে দাঁড়াল চিন। গাজা ও পশ্চিম তীরে গত ১৮ দিন ধরে ইজরায়েলের খুনে বাহিনী যে হত্যালীলা সংগঠিত করে চলেছে তাকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছে চিন সরকার। আত্মরক্ষার অধিকারের দোহাই পেড়ে জল্লাদ বেঞ্জামিন নেতানিয়াহুকে অকুণ্ঠ সমর্থন জোগানোর কথা জানিয়ে দিয়েছে শি চিনফিং প্রশাসন।

গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইজরায়েলের লড়াই শুরু হওয়ার পরে প্রথমদিকে গাজায় গণহত্যা বন্ধ করার দাবিতে সরব হয়েছিল চিন। মধ্যপ্রাচ্যে শান্তির বাতাবরণ বজায় রাখতে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যালীলা বন্ধ করে যুদ্ধবিরতি ঘোষণারও দাবি জানিয়েছিল। এমনকি যুযুধান হামাস ও ইজরায়েলের মধ্যে মধ্যস্থতা করারও ইচ্ছা প্রকাশ করেছিল। চিনের এমন অবস্থান ফিলিস্তিনিদের অনেকটাই ভরসা জুগিয়েছিল।

কিন্তু রবিবার ইজরায়েলকে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে খুন করার অধিকারের ছাড়পত্র দিয়েছিল আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালি। ছয় দেশের রাষ্ট্রপ্রধানরা জানিয়ে দিয়েছেন, ‘আত্মরক্ষায় গাজায় আক্রমণ চালানো ও নিরীহ ফিলিস্তিনিদের খতম করার অধিকার রয়েছে ইজরায়েল সরকারের। অর্থা‍ৎ ইজরায়েলের ’রাইট টু কিল’ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। তার কয়েক ঘন্টার মধ্যেই ভোলবদল করে বেজিংও। সোমবার চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ি ইজরায়েলের বিদেশ মন্ত্রী এলি কোহেনকে ফোন করেন। ওই ফোনালাপের সময়েই গাজায় ডিলিস্তিনি নিধন যজ্ঞকে সঠিক আখ্যা দিয়ে জানিয়ে দেন, ‘ইজরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে।’ শুধু তাই নয়, ইজরায়েলের ফিলিস্তিনি হত্যাযজ্ঞকে সমর্থন জানাতে শত্রুতা ভুলে আমেরিকার সঙ্গে হাত মেলাচ্ছে বেজিং। কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে যাচ্ছেন চিনের বিদেশ মন্ত্রী।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?