সন্ত্রাস ছড়ানোর অভিযোগে ওসামা বিন লাদেনের ছেলেকে দেশছাড়া করল ফ্রান্স

প্রশাসনিক আদেশ অনুযায়ী, লাদেনের ছেলেকে কোনভাবেই আর ফ্রান্সে ফেরানো যাবে না।' তবে এই নির্দেশিকা জারি হওয়ার পর বিনলাদিনের সঙ্গে এখনও কেউ যোগাযোগ করতে পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবার অপকর্মের দায় এবার বইতে হল ছেলেকে। আল-কায়েদার প্রতিষ্ঠাতা তথা কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ছেলেকে তাড়িয়ে দিল ফ্রান্স। ফ্রান্সের নর্মান্ডি গ্রামের ল্যান্ডস্কেপ আঁকার জন্যে বছরের পর বছর ধরে ফ্রান্সে বসবাস করছিলেন ওসামা বিন লাদেনের ছেলে। সম্প্রতি তাঁকেই নির্বাসিত করল ফ্রান্স। অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। আগেভাগেই তা টের পেয়ে ফ্রান্স থেকে নির্বাসিত করা হল ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিনলাদিনকে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ জানিয়েছেন, তিনি ফ্রান্স থেকে লাদেনের পুত্রকে নিষিদ্ধ করার আদেশে স্বাক্ষর করেছেন। তবে নির্বাসিত করার পরে ওমর বিনলাদিনকে কোথায় পাঠানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্রুনো রিটেইলেউ তাঁর X হ্যান্ডেলে জানিয়েছেন, ‘একজন ব্রিটিশ নাগরিকের স্বামীর পরিচয়ে বেশ কয়েক বছর ধরে ফ্রান্সের অরন অঞ্চলে বসবাস করছিলেন বিনলাদিন।

২০২৩ সাল থেকেই সোশাল মিডিয়ার মাধ্যমে সন্ত্রাস ছড়াচ্ছিলেন বিনলাদিন। তাই অবশেষে তাঁকে নির্বাসিত করা হয়েছে। প্রশাসনিক আদেশ অনুযায়ী, লাদেনের ছেলেকে কোনভাবেই আর ফ্রান্সে ফেরানো যাবে না।’ তবে এই নির্দেশিকা জারি হওয়ার পর বিনলাদিনের সঙ্গে এখনও কেউ যোগাযোগ করতে পারেনি। সম্প্রতি একটি প্রতিবেদন অনুযায়ী, বিনলাদিন তাঁর বাবার জন্মদিনে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যে ফরাসী কর্তৃপক্ষের নজরে আসেন। যদিও ওই পোস্টের এখনও কুলকিনারা পাওয়া যায়নি। এমনকী পুলিশ ২০২৩ সালে নর্মান্ডি গ্রামে বিনলাদিনের খোঁজ করেও তাঁকে পায়নি। তিনি এই মূহুর্তে কোথায় কেউ জানেনা।

কে ছিলেন ওসামা বিন লাদেন?

ওসামা বিন মুহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন বা বিন লাদেন ছিলেন সৌদি আরবে জন্মগ্রহণকারী একজন ধনুকবের এবং আল কায়েদা নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। সাধারনত তিনি ওসামা বিন লাদেন নামে পরিচিত। কয়েকজন আলেমের সঙ্গে মিলে তিনি দুটি বিখ্যাত ফতোয়া জারি করার কারণে প্রসিদ্ধি লাভ করেছিলেন। একটি ১৯৯৬ সালে, অন্যটি ১৯৯৯ সালে। তার ফতোয়াটি ছিল, ধর্মপ্রাণ মুসলমানদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক জনগণকে হত্যা করা, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইজরায়েলের প্রতি সকল সহায়তা বন্ধ করে এবং মধ্যপ্রাচ্যসহ সকল মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করে। মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন (তাঁর পিতা) একজন ইয়েমেনী ছিলেন, যিনি হাদরামাউত থেকে এসে সৌদি আরবে নির্মাণ কোম্পানি সৌদি বিনলাদিন গ্রুপ প্রতিষ্ঠা করে ছিলেন এবং তিনি একজন বিখ্যাত ধনুকবের ছিলেন। তার মা, আলিয়া গানিম সিরিয়ার লাতাকিয়ায় একটি মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলেন। ওসামা ১৯৭৯ সাল পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এরপর তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধরত মুজাহিদিনের বাহিনীতে যোগ দেন। আফগানিস্তানে তিনি আরববিশ্ব থেকে অস্ত্র, নগদ অর্থ ও যোদ্ধাদের প্রেরণের মাধ্যমে মুজাহিদিনদের অর্থায়নে সহায়তা করেন এবং অনেক আরবদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি আল কায়েদা গঠন করেন। ১৯৯১ সালে সৌদি আরব থেকে তিনি নির্বাসিত হন। ১৯৯৪ সালে তার সৌদি নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর তিনি সুদানে চলে যান এবং মার্কিন চাপ ১৯৯৬ সালে তাকে চলে যেতে বাধ্য না করা পর্যন্ত তিনি সুদানেই বসবাস করতে থাকেন। ১৯৯৬ সালে ওসামা আফগানিস্তানে চলে যান এবং সেখানে একটি নতুন ঘাঁটি প্রতিষ্ঠার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় তাঁর জড়িত থাকার কারণে তাকে দশ মোস্ট ওয়ান্টেড পলাতক ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় লিপিবদ্ধ করে। বিন লাদেন ১১ সেপ্টেম্বর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। এর পর মার্কিন যুক্তরাষ্ট্র জর্জ বুশের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে আক্রমণ করে এবং তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তিনি এক দশকব্যাপী আন্তর্জাতিক অনুসন্ধানের মূল বিষয় হয়ে ওঠেন। সেই সময়ে এফবিআই তাকে ধরার জন্যে ২৫ মিলিয়ন ও পরবর্তীতে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেন। এরপর ২০১১ সালের ২ মে তিনি পাকিস্তানের অ্যাবোটাবাদে তার কম্পাউন্ডে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে নিহত হন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত