শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টার কার্ফু, ব্লক সোশ্যাল মিডিয়া

ব্লক করে দেওয়া হলন সোশ্যাল মিডিয়া, বন্ধ মোবাইল পরিষেবা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল শ্রীলঙ্কায় জারি হল ৩৬ ঘণ্টার কার্ফু। ব্লক করে দেওয়া হল ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচার্ট, টিকটক, ইন্সটাগ্রাম-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া। বন্ধ মোবাইল পরিষেবা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেমেছে সেনাবাহিনী। প্রেসিডেন্ট রাজাপক্ষের বাসভবনে হামলার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ করেছে।সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শ্রীলঙ্কাবাসী রবিবার বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট রাজাপক্ষে জানিয়েছেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনও রকম মিটিং, মিছিলের আয়োজন করা হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। যদিও সরকারি নিষেধ উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ নাগরিক পথে নামার সিদ্ধান্ত নিয়েছে।

গত শুক্রবার প্রবল বিক্ষোভের সাক্ষী ছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট রাজাপক্ষের বাসভবনের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ শূন্যে গুলি চালায়। ফাটায় টিয়ার গ্যাসের সেল। উত্তেজিত জনতা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ ৫৩জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পাঁচ চিত্র সাংবাদিককেও পুলিশ গ্রেফতার করেছে। শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে বলা হয়েছে, গ্রেফতার হওয়া পাঁচ সাংবাদিকের ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

পড়ুয়াদের মধ্যেও ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। রোশিন্তা নামে এক যুবক জানিয়েছে, ‘আর নয়। এই সরকারের বিদায় প্রয়োজন। কয়েক হাজার মানুষ অর্থ সংকটে ভুগছে। খাদ্যের আকাল দেখা দিয়েছে। আকাল দেখা দিয়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর।’ আরও এক পড়ুয়াও জানিয়েছেন, সেও চাইছে, এই সরকারের বিদায়।

আরও পড়ুন কেউ নেই ‘রাজারপক্ষে’, মধ্যরাতে বেনজির বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র