লঙ্কায় লঙ্কাকাণ্ড! এককেজি কাঁচালঙ্কা তিনশো টাকা, ‘ঝালের’ চোটে দেশত্যাগী মানুষ

সরকার আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে বেলআউট প্যাকেজ চেয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাগজের আকাল। তাই বাতিল করতে হয়েছে পরীক্ষা। তেল নেই। পেট্রোলপাম্প থেকে মানুষ যাতে তেল চুরি করতে না পারে, তার জন্য সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজারে এককেজি কাঁচা লঙ্কার দাম সওয়া তিনশো টাকা। প্রতি কিলো পেঁয়াজের দাম গতকাল ছিল ১২৮ টাকা। আর ২৪ ঘণ্টার মধ্যে সেটা একলাফে বেড়ে কিলোপ্রতি দাম দাড়িয়ে গিয়েছে ১৪৩ টাকা।ওষুধের দাম রকেট গতিতে বাড়ছে। কোনও কোনও প্রান্তে দেখা দিয়েছে সংকট। চিকিৎসা পরিষেবা কার্যত স্তব্ধ হওয়ার মুখে। চাকরি নেই। যাঁরা চাকরি করছেন, তাঁরা জানেন না, কতদিন আর চাকরি থাকবে। পরিস্থিতি যে ভয়াবহ তা নিয়ে কোনও সন্দেহ নেই। সরকার আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে বেলআউট প্যাকেজ চেয়েছে। কবে সেই প্যাকেজ আন্তর্জাতিক অর্থভাণ্ডার মঞ্জুর করবে, তার অপেক্ষায় বসে থাকতে নারাজ শ্রীলঙ্কাবাসী। তারা দেশ ছাড়তে শুরু করেছে। গন্তব্য ভারত।

দ্বীপরাষ্ট্র থেকে আসা ছ জন শ্রীলঙ্কা নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এদের মধ্য তিনটি শিশুও রয়েছে। এরা জাফনা এবং কোকুপাদাইয়ার বাসিন্দা। রামেশ্বরমের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের গ্রেফতার করে।

এদিকে, শ্রীলঙ্কায় এই পরিস্থিতির জন্য রাজাপক্ষকে দায়ী করছে বিরোধীশিবির। তাদের দাবি, ভারত সরকার শ্রীলঙ্কাকে এক বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দিয়েছিল। সেই টাকা অন্যখাতে ব্যয় করা হয়েছে। সে কারণে দেশের এই পরিস্থিতি।  

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক