ভারতীয় সেনার প্রত্যাঘাত হজম করতে পারলেন না ফাওয়াদ খান

সকলের কাছে একটি শ্রদ্ধাশীল অনুরোধ, উত্তেজক কথা দিয়ে আগুন জ্বালানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের কোনও মূল্য নেই। আরও ভালো বোধের জয় হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনার প্রত্যাঘাত হজম করতে পারলেন না ফাওয়াদ খান-সহ একাধিক পাক-তারকা। পাকিস্তানের উপর ভারতের ‘এয়ার স্ট্রাইক’-এর তীব্র প্রতিক্রিয়া জানালেন পাক-অভিনেতা ফাওয়াদ খান। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যার যোগ্য প্রতিশোধ নিল ভারত। মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে বিশাল বিমান হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি দল। নিঃশেষ করে দিয়েছে পাক অধিকৃত এবং পাকিস্তানের ৯ টি সন্ত্রাসী ঘাঁটি। তবে ভারতের এই অতর্কিত বিমান হামলার ঘটনা ঘুনাক্ষরেও টের পায়নি কেউ। তবে ভারতের এই অভিযান হজম হল না পাক-অভিনেতা ফাওয়াদ খানের। নিজের দেশ ভারতীয়দের উপর হামলা চালিয়েছে, তার প্রত্যুত্তরে পাকিস্তানের উপর হামলা চালাল ভারত, মেনে নিতে কষ্ট হল ফাওয়াদের। একেই হয়তো বলে, হিংস্র মানসিকতা। যিনি কিনা ভারতে একাধিক ছবি করেছেন, মোটা টাকা পারিশ্রমিক নিয়েছেন এই দেশ থেকে। তিনিই এখন ভারতের নিন্দা করছেন, বিষয়টি নিয়ে তীব্র বিরোধিতা করেছে সকল ভারতীয়।

বুধবার ফাওয়াদ খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে পাকিস্তানের উপর “লজ্জাজনক আক্রমণ” বলে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানে প্রাণ হারানো মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে পাক-তারকাদের ভারতে প্রবেশ এবং তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ভারত। তাই তাঁর একটি পোস্টের স্ক্রিনশট এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘সকলের কাছে একটি শ্রদ্ধাশীল অনুরোধ, উত্তেজক কথা দিয়ে আগুন জ্বালানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের কোনও মূল্য নেই। আরও ভালো বোধের জয় হোক। ইনশাআল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ!’ ফাওয়াদ খানের পাশাপাশি হানিয়া আমির, মাহিরা খান, মাওরা হোকেন-সহ পাক- সেলিব্রিটিরাও তাদের দেশের উপর হামলার নিন্দা জানিয়েছেন।

অপারেশন সিঁদুর কী?

বুধবার ভোরে, ভারতীয় সশস্ত্র বাহিনী’ অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করেছে। ২২ এপ্রিল পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসী লঞ্চ প্যাড লক্ষ্য করে হামলা চালায় ভারত। এদিকে ভারতের এই হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় সেলিব্রিটি ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। কঙ্গনা রানাউত, রজনীকান্ত, অক্ষয় কুমার, অনুপম খের, নিমরত কৌর, রিতেশ দেশমুখ, বিবেক অগ্নিহোত্রী এবং অন্যান্য সেলিব্রিটিরাও ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি