ইংল্যান্ড ফুটবল দলের জার্সি বিকৃত করায় ক্ষুব্ধ সুনক

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ড ফুটবল দলের জার্সি বিকৃত করায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ঋষি সুনক। জার্সিতে জাতীয় পতাকা বিকৃত করা মেনে নিতে পারেননি অনেকেই। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে জার্সি প্রস্তুতকারক সংস্থা।

ঠিক কী বিকৃত করা হয়েছে ইংল্যান্ড ফুটবল দলের জার্সিতে। জানা গিয়েছে, ইংল্যান্ড ফুটবল দলের নতুন জার্সির পিছনে একটি ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্নটি ইংল্যান্ডের জাতীয় পতাকায় থাকে। তবে সেটি সাদার ওপর লাল রঙ দেওয়া হয়েছে। তবে ইংল্যান্ড ফুটবল দলের যে জার্সিটি তৈরি করা হয়েছে, তাতে ক্রসের রঙ করা হয়েছে নীল ও বেগুনি। এভাবে ইংল্যান্ডের ফুটবল দলের জার্সিকে বিকৃত করায় যথেষ্টই ক্ষুব্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি জানিয়েছেন, ‘জাতীয় পতাকা আমাদের সম্মানের ও গর্বের। আমি ব্যক্তিগতভাবে মনে করি, জাতীয় পতাকার রং বদলানো উচিত নয়। এটাকে নিয়ে কোনও ছেলেখেলা করা উচিত নয়।‘ উল্লেখ্য, ইংল্যান্ডের ওয়েম্বলি মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। শনিবার রাতে এই ম্যাচ হওয়ার কথা রয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যে অস্বস্তিতে পড়েছে জার্সি প্রস্তুতকারক সংস্থা। তাদের মতে, কাউকে অপমান করা সংস্থার উদ্দেশ্য ছিল না। ১৯৬৬ সালে ইংল্যাল্ডের বিশ্বকাপ জয়কে সম্মান জানানোর জন্যই এই বদল আনা হয়েছে। যদিও জার্সি নির্মাণ সংস্থার পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ড ফুটবল সংস্থা। ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯৬৬ সালে দলের অনুশীলন জার্সিতে যে রং ছিল, সেই অনুযায়ী ইংল্যান্ড জাতীয় দলের জার্সি করা হয়েছে। ইংল্যান্ডের জার্সিতে ক্রসের রঙ বদল নতুন নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা