জালালাবাদে পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করে দিল তালিবানরা, আটক পাইলট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   আফগানিস্তানের জালালাবাদে  ভেঙে পড়েছে পাকিস্তানের একটি যুদ্ধবিমান । বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার এই খবর নিশ্চিত করেছে আফগান সামরিক বাহিনী ও পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা  জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুট দিয়ে  নীচে নেমে আসার পরেই   তাঁকে আটক করা হয়। আফগান পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ জানিয়েছেন,  জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়েছে।  অন্যদিকে, পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী   আফগান বাহিনী দ্বারা পাকিস্তানি যুদ্ধবিমানটি ভূপাতিত করার কথা নিশ্চিত করেছেন এবং পাইলট  তাঁদের হেফাজতে রয়েছেন বলেও জানিয়েছেন।  তিনি আরও জানান, জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনার  কিছুক্ষণ পরই শহরের বিমানবন্দরের দিক থেকে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই যুদ্ধবিমান ভেঙে পড়ার খবর আসে।

আরও পড়ুন: ১৫ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে কড়া নির্দেশ, বিশ্বজুড়ে উদ্বেগ

 প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা   আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম মাধ্যমে পোস্ট করার পরেই দুই দেশের মধ্যে উত্তাপ বেড়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি  জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত মোট ১৩৩ জন  তালিবান জঙ্গি নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে।  

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে