১৫ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে কড়া নির্দেশ, বিশ্বজুড়ে উদ্বেগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েলের সামরিক অভিযান শুরু হতেই মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আমেরিকা, ব্রিটেন, চিন ও ভারতসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করার পর সংশ্লিষ্ট দেশগুলো জরুরি ভ্রমণ সতর্কতা জারি করে।

সূত্রের খবর, সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে টানা পাঁচ দফা পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার পরই পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে গড়ায়। আলোচনায় ইরানের ইউরেনিয়াম মজুত ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো বিবৃতি প্রকাশ হয়নি। এই অচলাবস্থার মধ্যেই ইসরায়েল সামরিক পদক্ষেপ নেয়। এক জরুরি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলার সত্যতা নিশ্চিত করে দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন।

আরও পড়ুন: শুধু ইরান নয়, দক্ষিণ লেবাননেও ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের

উত্তেজনার পেছনে বড় ভূমিকা নেয় আমেরিকা অবস্থান। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ফলাফল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। তার পরপরই ওয়াশিংটন ইঙ্গিত দেয়, কূটনৈতিক পথ ব্যর্থ হলে সামরিক বিকল্পই সামনে আসবে। এর আগেই মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ প্রস্তুতি সম্পন্ন করেছিল।

এই পরিস্থিতিতে জার্মানি, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা জোরদার করেছে এবং সাধারণ নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইট বা বিকল্প পথে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। সম্ভাব্য আকাশসীমা ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতা বিরাজ করছে। বহু দেশ তাদের বিমান রুট পরিবর্তন করেছে। আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা উভয় পক্ষের পাশে থাকার আহ্বান জানিয়েছে। তবে হামলা শুরু হয়ে যাওয়ায় যুদ্ধের বিস্তার ঠেকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান