আমেরিকার উদ্বেগ বাড়িয়ে সন্ত্রাসী তালিকা থেকে তালিবানকে বাদ দিল রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইজরায়েল সঙ্ঘাত ঘিরে ক্রমশই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে। আর তার মধ্যেই  আমেরিকার উদ্বেগ বাড়িয়ে সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের শাসক তালিবানকে বাদ দিল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আজ শুক্রবার (৪ অক্টোবর) রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে সন্ত্রাসী সংগঠনের নয়া তালিকা ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই তালিবানের। কূটনীতিবিদরা মনে করছে, তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন দোসর ইজরায়েলের বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন জঙ্গি সংগঠনকে বিশেষ বার্তা দিল মস্কো।

আমেরিকা-রাশিয়া সহ বিশ্বের অধিকাংশ দেশই আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী ন তালিবানকে  সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছিল। দীর্ঘ ২০ বছর বাদে ২০২১ সালের প্রথম দিকে আফগান মাটি থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তার কয়েক মাস পরেই অগস্টে নির্বাচিত সরকারকে সরিয়ে কাবুলিওয়ালার দেশের শাসন ক্ষমতা দখল করে তালিবানরা। যদিও তালিবান শাসিত আফগানিস্তানের বর্তমান সরকারকে চিন ও সংযুক্ত আরব আমিরাত বাদে আর কোনও দেশ স্বীকৃতি দেয়নি। ওই দুই দেশের তরফে তালিবান নিযুক্ত রাষ্ট্রদূতদের স্বীকার করে তাদের দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে।

২০০৩ সালে তালিবানকে জঙ্গি বা সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল রাশিয়া। কিন্তু শত্রুর শত্রু, আমার বন্ধু এই নীতিকে মান্যতা দিয়ে গত কয়েক মাস ধরেই আফগানিস্তানের তালিবান শাসকদের সঙ্গে হৃদ্যতা বাড়িয়ে চলছিল মস্কো। গত জুলাই মাসেই তালিবানদের নিয়ে নীতি বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘রাশিয়া আফগানিস্তানের তালিবান আন্দোলনকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পরম মিত্র হিসাবে মনে করে।’ তার তিন মাসের মধ্যেই সন্ত্রাসী তালিকা থেকে তালিবানদের নাম হঠিয়ে দিল রাশিয়ার বিদেশ মন্ত্রক।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত