ইজরায়েলে সন্ত্রাসী হামলা, হত দুই পুলিশ কর্তা

আহত ছয়। চারজন হাসপাতালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলে সন্ত্রাসী হামলা। হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন। আহত ছয়। এদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশের গুলিতে খতম দুই সন্ত্রাসবাদী। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ঘটনাস্থলের কাছে একটি রেস্টুরেন্টে বেশ কয়েকজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। খবর পাওয়ার পরে পরেই তারা সেখানে পৌঁছে এলাকা ঘিরে সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে জবাবি হামলা চালায়। কয়েক মিনিটের মধ্যে শেষ হয় অপারেশন। ইজরায়েলের জাতীয় পুলিশের মুখপাত্র এলি লিভাই জানিয়েছেন, ‘অত্যন্ত দ্রুততার সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসবাদীদের খতম করে।’

হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের এই বিবৃতি নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। সে দেশের গোয়েন্দা সংস্থা সাইট(SITE )জানিয়েছে, ২০১৭ সালের পর এই প্রথম আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইজরায়েলের বুকে হামলা চালাল। আর এই হামলা হল আন্তর্জাতিক লিগের সম্মেলন শুরু হওয়ার মুখে মুখে। ইজরায়েলের বিদেশমন্ত্রী ইয়ার ল্যাপিড জানিয়েছেন, সম্মেলনে উপস্থিত শীর্ষনেতারা কড়া ভাষায় হামলার নিন্দা করেছেন।

হামলার নিন্দা করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। নিজের টুইটার হ্যান্ডেলে হামলার নিন্দা করে তিনি লেখেন, ‘কাপুরুষোচিত হামলা। এই ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ কোনও সভ্য সমাজ সমর্থন করে না। আমেরিকা ইজরায়েলের পাশে রয়েছে। হামলায় হতদের প্রতি জানাই সমবেদনা। ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ’

আরও পড়ুন পেগাসাস: মোদির ইজরায়েল সফরেই হয়েছিল চুক্তি, বলছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫