ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার লক্ষাধিক বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় হেলেনের দাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার লক্ষাধিক বাসিন্দা। ঝড়ের তাণ্ডবে এখনও নিখোঁজ অসংখ্য মানুষ। ঝড়ের প্রভাবে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যগুলি ভারী বৃষ্টিপাত ও বন্যার কবলে। যার কারণে বাতিল করা হয়েছে হাজারের বেশি বিমান। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে ভেসেছে থাইল্যান্ড, ভিয়েতনামের একাধিক রাজ্য।

যাতে মারা গিয়েছেন অসংখ্য মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডব। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, হারিকেনটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়েছে এবং টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে।

ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পরেই হেলেন তার শক্তি হারিয়ে ক্যাটাগরি ১ এ নেমে এসেছে। তবে হেলেন দুর্বল হয়ে পড়লেও তার শক্তি এখনও হারায়নি। এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ফ্লোরিডার আঘাত হেনে ইতিহাসে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয় হেলেন। হেলেনের প্রভাবে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা-সহ একাধিক অঙ্গরাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। আর আকস্মিক বন্যায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন

এ রাজ্যগুলার বাসিন্দারা। ইতিমধ্যেই হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনাতে ভূমিধসেরও সৃষ্টি হয়েছে, যার কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলি। বর্তমানে উদ্ধারকাজ শুরু হয়েছে অঙ্গরাজ্যগুলোতে। বিধ্বস্ত ভবনের নিচে অনেকেই চাপা পড়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। ঝড়ের প্রভাবে হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এমনকী হেলেনের তাণ্ডবের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে একাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলি। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে আজ থেকে অঙ্গরাজ্যগুলির কিছু শিক্ষাপ্রতিষ্ঠান চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত