আর্থিক সঙ্কটের জেরে ঝাঁপ বন্ধ হল আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের

২০০৮ সালে বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের পর খুচরা ব্যাঙ্কিং এর ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় ব্যর্থতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (Silicon Valley Bank) ঝাঁপ বন্ধ হল। শুক্রবার ক্যালিফোর্নিয়ার ব্যাঙ্কিং নিয়ন্ত্রনকারী সংস্থা বন্ধ করে দেয় ব্যাঙ্কটি। ২০০৮ সালে বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের পর খুচরা ব্যাঙ্কিং এর ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় ব্যর্থতা।

শুক্রবার ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যাঙ্কটির গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও। বড় ধরণের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক আমেরিকার ১৬তম বৃহত্তম ব্যাঙ্ক ছিল।

গত বুধবার ব্যাঙ্কটির বন্ধের উপক্রম হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, লোকসানের কারণে বড় সংখ্যক শেয়ার বিক্রি করা হয়েছে। এমনকি এও বলা হয়, ব্যালেন্স শিটে ঘাটতি মোকাবিলায় নতুন করে আরও ২২৫ কোটি ডলারের শেয়ার বিক্রি করা হতে পারে। এরপরই ভেনচার ক্যাপিটাল কোম্পানিগুলোর মাঝে তোড়জোড় দেখা দেয়। এসব কোম্পানি আগেই ব্যাঙ্কটি থেকে এর গ্রাহকদের অর্থ তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিল।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ