আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! মধ্যপ্রাচ্য নিয়ে জরুরী বৈঠকে নিরাপত্তা পরিষদ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই  ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এপরই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) এই বৈঠক হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যর উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে এবং চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়াও হতে পারে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ তুলে ধরে নিরাপত্তা পরিষদকে একটি চিঠিও লিখেছেন। এই চিঠিতে জানানো হয়েছে। ইজরায়েলকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইজরায়েলি রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানিয়েছেন।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে,ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইজরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের গুপ্তহত্যার জবাবে তারা ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ইরান। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে।

উল্লেখ্য, সদ্যই ইজরায়েলি হামলায় নিহত হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন তিনি। এই হত্যাকান্ডকে ঘিরে উত্তাল গোটা ইরান সহ লেবানন। এমনকী ইজরায়েলকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই হত্যার প্রতিশোধ নেবে ইরান তা আগেই জানিয়েছিল। বিশ্লেষকদের অনুমান, নাসরুল্লাহ হত্যাকান্ডের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আরও বেশি ধ্বংসাত্মক সংঘাতের দিকে যেতে পারে। সংঘাতে জড়াতে পারে ইরান ও ইজরায়েল।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ