হিজাব সঠিকভাবে না পরিধানের অপরাধে পড়ুয়াদের চুল কাটলেন শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মনিরপেক্ষতার কারণে কিছু দেশ যখন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা এনেছে। অন্যদিকে অপর আরেকটি দেশে হিজাব সঠিকভাবে পরিধান না করায় শাস্তি পেতে হচ্ছে পড়ুয়াদের। ইন্দোনেশিয়ার একটি স্কুলে হিজাবের স্কার্ফ সঠিকভাবে মাথায় না পরে আসার অপরাধে ১৪ জন ছাত্রীর মাথার চুল আংশিক কেটে দিয়েছেন এক শিক্ষক। আর ওই ঘটনা নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আন্তর্জাতিক এক বার্তা সংস্থা জানিয়েছে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার লামোনগানের একটি জুনিয়র বিদ্যালয়ে।

গত বুধবার (২৩ অগস্ট) স্কুলের এক শিক্ষক ১৪ জন পড়ুয়ার সঙ্গে এমনটি ঘটিয়েছেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে ক্ষমা স্বীকার চেয়েছে। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যেই স্কুলের তরফে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। পড়ুয়াদের মানসিক পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় এই ঘটনা নতুন নয়। ২০২১ সালে ক্ষমতাসীন এক গোষ্ঠী হিজাব ভুলভাবে পরিধানের অপরাধে স্কুলছাত্রীদের হিজাব জোরপূর্বক ছিঁড়ে ফেলা হয়েছিল। এমনকি হিজাব না পরার দায়ে শাস্তি এবং স্কুল থেকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে। ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও অন্য সম্প্রদায়কে হিজাব পরিধানে বাধ্য করার অভিযোগও রয়েছে। ২০২১ সালেই পশ্চিম সুমাত্রার একজন খ্রিস্টান ছাত্রকে হিজাব পরার জন্য চাপ দেওয়া হয়। তখনও সেই ঘটনা আলোকপাত হয়। এই ঘটনাগুলি ইন্দোনেশিয়ার ইতিহাসে ধর্মীয় অসহিষ্ণুতার উদ্বেগ প্রকাশ করে। এই দেশে এখনও পর্যন্ত ছয়টি প্রধান ধর্মকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের