পাকিস্তান সংসদ ভবনে নিষিদ্ধ TIKTOKERS, YOUTUBERS

গত বছরের ২৩ ডিসেম্বর সংসদ চত্বরে ইউটিউবারদের হাতে নিগৃহীত হয়েছিলেন এক পাকিস্তানি সংসদ সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: খোদ সংসদ ভবনে এক জনপ্রতিনিধি নিগৃহীত হওয়ার পরে নড়েচড়ে বসল পাকিস্তান সংসদের সচিবালয় (Pakistan National Aseembly Secretariet)। এক নির্দেশিকা জারি করে সংসদ ভবনে ইউটিউবার, টিকটকার সহ সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের (TikTokers, Youtubers and social media influencers) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সংসদ চলাকালীন সরকার স্বীকৃত কোনও সংবাদমাধ্যমের প্রতিনিধি ছাড়া অন্য কোনও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধি সংসদ চত্বরে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সংসদ ভবনে নাগরিক সাংবাদিক তথা ইউটিউবার ও টিকটকারদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছে পাকিস্তানের সাংবাদিকদের সংগঠন পাকিস্তান প্রেস রিপোটার্স অ্যাসোসিয়েশন (Pakistan Press Reporters Association)।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ’ জানিয়েছে, গত বছরের ২৩ ডিসেম্বর সংসদের ১ নম্বর গেটে বেশ কয়েকজন ইউটিউবারের হাতে নিগৃহীত হয়েছিলেন এক সংসদ সদস্য। ওই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সংসদ সচিবালয়কে (Pakistan National Aseembly Secretariet) নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই নির্দেশের পরেই নড়েচড়ে বসে জাতীয় সংসদ সচিবালয় (Pakistan National Aseembly Secretariet)। শুক্রবার এক নির্দেশিকা জারি করে সংসদ চত্বরে ইউটিউবার-টিকটকার সহ নাগহরিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তানের তথ্য দফতরের স্বীকৃত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদেরই সংসদ ভবন চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

পাকিস্তান জাতীয় সংসদ সচিবালয়ের এমন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন পাকিস্তান প্রেস রিপোটার্স অ্যাসোসিয়েশনের (Pakistan Press Reporters Association) মহাসচিব (secretary general) আসিফ বশির চৌধুরী (Asif Bashir Chaudhry)। তাঁর কথায়, ‘যে কোনও ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা। দেশের প্রতিটি মানুষের বাক-স্বাধীনতা সুরক্ষিত থাকুক-এটাই চাই আমরা।’

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay