মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে, তেলের দাম ছাড়াল ব্যারেল প্রতি ১০০ ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। বিশেষ করেছে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার কারণে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল সরবরাহ বাজার থেকে কমে যাচ্ছে। যার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে দ্রুত গতিতে। এবার পর্যাপ্ত জোগান না থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উঠেছে ১০০ ডলারের ওপরে। ২০২২ সালের পর এই প্রথমবার এই ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির কারণে তেলের সরবরাহের সংকট দেখা দিয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে আরও সমস্যা সৃষ্টি হয়েছে।  এটাই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ। যা প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। সাধারণত বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়।  যুদ্ধের কারণে চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম এবং বিশ্ব শেয়ারবাজারেও বিরাট পতন ঘটেছে। এর পরেও যদি যুদ্ধ জারি থাকে তাহলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে । যদি তা হয় তাহলে  তার প্রভাব পড়বে সারা বিশ্বের ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর। আজ এশিয়ার বাজার খোলার পর দেখা গিয়েছে,  ব্রেন্ট ক্রুডের দাম ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারে উঠেছে। একই সময়ে  ডব্লিউটিআই ক্রুডের দাম ২২ শতাংশ বেড়ে ১১৩ দশমিক ৪০ ডলারে উঠেছে। মারাবান ক্রুডের দাম উঠেছে ১২০ ডলারে ।  হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আটকে রয়েছে।  এই পরিস্থিতিতে ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত  এই তিনটি বড় তেল উৎপাদক দেশ তেল উৎপাদন কমিয়ে দিয়েছে।  যার জেরেই আরও বাড়ছে সমস্যা।  আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লেনদেন শুরুতেই ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৭২ ডলারে পৌঁছায়। 

আরও পড়ুন: ই-কেওয়াইসি করা নেই! প্রক্রিয়া সম্পন্ন না করলে মিলবে না গ্যাস

অন্যদিকে, তেলের দাম বৃদ্ধির সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোয় সূচকের বড় ধরনের পতন হয়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৭ শতাংশের বেশি কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক নেমেছে ৩ শতাংশের বেশি। অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ৪ শতাংশেরও বেশি। সব  মিলিয়ে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের ফল ভোগ করছে গোটা বিশ্ব। 

 

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের