ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নির্বাচনী ব্যবস্থাকে এবার আমেরিকার নির্বাচনী সংস্কারের উদাহরণ হিসেবে তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোটি কোটি ভোটারের অংশগ্রহণ সত্ত্বেও ভারতে ভোটারদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রয়েছে, এই বিষয়টিকেই আমেরিকায় বাধ্যতামূলক ভোটার আইডি চালুর পক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করেছেন তিনি। সেই সঙ্গেই করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশংসা।  

মঙ্গলবার (১৮ অগস্ট) ট্রুথ সোশ্যালে ভারতের নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আমাদেরও সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাতে হবে।’ জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ট্রাম্পের দাবি, জ্ঞানেশ কুমার তাঁর প্রশাসনকে প্রশ্ন করেছিলেন  বৈধ ফটো পরিচয়পত্র ছাড়া আমেরিকায় কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়? এরপরই ভারতের ভোটব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতে ভোটারদের বৈধ ফটো পরিচয়পত্র রয়েছে। সেই সূত্রে ট্রাম্প দাবি করেন, ‘সর্বশেষ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ মানুষ ভোট দিয়েছেন। ডাকযোগে ১ শতাংশেরও কম ভোট পড়েছে। সবার ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক ছিল।’ 

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

এই প্রসঙ্গেই আমেরিকায় ‘SAVE America Act’ পাশ করার দাবি ফের জোরালো করেছেন ট্রাম্প। প্রস্তাবিত এই আইনে ভোটার হিসেবে নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ এবং ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র দেখানোর বাধ্যবাধকতা আনার কথা বলা হয়েছে। পাশাপাশি ডাকযোগে ভোটের ক্ষেত্রেও বিধিনিষেধ কঠোর করার প্রস্তাব রয়েছে।  আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় ডাকযোগে ভোটের ব্যবহার ভারতের তুলনায় অনেক বেশি। বিভিন্ন রাজ্যে নিয়ম আলাদা হলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট ডাকযোগে পড়েছিল। ট্রাম্পের বক্তব্য, ভোটারদের পরিচয় নিশ্চিত করার জন্য দেশজুড়ে একটি অভিন্ন ব্যবস্থা প্রয়োজন। 

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর