পাকিস্তানকে সাড়ে তিনশো ড্রোন ও সামরিক প্রশিক্ষক দিয়ে সাহায্য করেছিল ভারত বিরোধী তুরস্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে নিহত হয়েছেন দুই তুর্কি সামরিক কর্মী। সম্প্রতি এমনটাই প্রকাশ পেয়েছে রিপোর্টে। তুরস্ক ভারত-পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জিন্নার দেশেরই পাশে দাঁড়িয়েছিল। তারা যে শুধু ৩৫০ টির বেশি ড্রোন দিয়ে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেছিল তাই নয়, পাকিস্তানি সেনা কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দিতে লোকও পাঠিয়েছিল ।

সূত্রের খবর, অপারেশন সিঁদুরের পরে তুর্কি উপদেষ্টারা পাকিস্তানি সেনা কর্মকর্তাদের ভারতে ড্রোন হামলা করতে সহায়তা করেছিলেন। পাকিস্তান ভারতের বিরুদ্ধে বায়রাক্টর টিবি২ এবং ইআইএইচএ ড্রোন ব্যবহার করেছে বলে জানা গেছে। ড্রোনগুলি লক্ষ্য নির্ধারণ এবং সম্ভাব্য হামলার জন্য ব্যবহৃত হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে তুরস্কের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক ক্রমান্বয় হারে বৃদ্ধি পেয়েছে। তুর্কি সরকার কেবল গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামই সরবরাহ করেনি, বরং পাকিস্তানের সেনাবাহিনী যাতে সঠিক প্রশিক্ষণ পেয়ে যুদ্ধ পরিচালনা করতে পারে তার জন্য লোকও পাঠিয়েছে।

প্রকৃতপক্ষে, ইসলামাবাদের সাথে আঙ্কারার ক্রমবর্ধমান নৈকট্যের কারণে ‘বয়কট তুরস্ক’ আন্দোলন গতি পায়। ফলে ভারতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। ৭ ও ৮ মে মধ্যরাতে, পাকিস্তান সেনাবাহিনী উত্তর ও পশ্চিম সীমান্তে ভারতীয় সেনা বেস লক্ষ্য করে প্রায় ৩০০-৪০০ ড্রোন ব্যবহার করেছিল।

কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুর সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, “ড্রোনের ধ্বংসাবশেষের ফরেনসিক তদন্ত করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এগুলি তুর্কি অ্যাসিসগার্ড সোঙ্গার ড্রোন।”

ভারত তুর্কির ব্রডকাস্টার X অ্যাকাউন্ট ব্লক করেছে

দিল্লির সঙ্গে সম্প্রতি সমাপ্ত চার দিনের সংঘর্ষে ইসলামাবাদকে আঙ্কারার সামরিক সহায়তার জন্য বুধবার ভারত মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ তুর্কি সংবাদ সংস্থা টিআরটি-র অ্যাক্সেস ব্লক করেছে। অপারেশন সিঁদুর সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে, সেনাবাহিনী জানিয়েছে যে লেহ থেকে স্যার ক্রিক পর্যন্ত ৩৬টি স্থানে সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে।

প্রসঙ্গত, চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক্স অ্যাকাউন্টটি নিষিদ্ধ করেছে ভারত। কিছুদিন আগে এই অ্যাকাউন্টটিকে ভুল তথ্য প্রকাশের আগে তথ্য যাচাই করতে এবং তথ্য সূত্রকে জিজ্ঞাসাবাদ করার পরামর্শ দিয়ে সতর্ক করেছিল কেন্দ্র। ভারত ও পাকিস্তানের উত্তেজনা প্রশমণের মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর