তুরস্কের গান্ধিকে হারিয়ে তৃতীয়বার তুর্কির প্রেসিডেন্টের কুর্সিতে এর্ডোয়ান

রবিবার তুরস্কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘তুরস্কের গান্ধি’ হিসেবে পরিচিত কামাল কিলিচদারোগ্লুকে হারিয়ে তৃতীয়বার তুর্কি প্রেসিডেন্টের কুর্সিতে বসলেন রিচেপ তাইপে এর্ডোয়ান। গতকাল রবিবার দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তুরস্কের গান্ধি হিসেবে পরিচিত কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হয়েই তাঁর জয়কে তুর্কিবাসীদের উ‍ৎসর্গ করেছেন এর্ডোয়ান। তাঁর কথায়, ‘রবিবারের ভোটে আমার নয়, তুর্কিদের জয় হয়েছে।’

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পাননি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী রিচেপ তাইপে এর্ডোয়ান ও কামাল কিলিচদারোগ্লু। প্রথম দফার ভোটে এর্ডোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট আর বিরোধীদের সম্মিলিত প্রার্থী কামাল কিলিচদারোগ্লু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে রবিবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হয়। স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট পড়েছে ৮৫ শতাংশ। বিশ্বের ৭৩টি দেশ থেকে ১৯ লক্ষ তুর্কি নাগরিক এই নির্বাচনে ভোট দিয়েছেন।ভোটগ্রহণের পরেই শুরু হয় গণনা।

শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লুকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন বিদায়ী প্রেসিডেন্ট এর্ডোয়ান। শেষ পর্যন্ত ৯৭ শতাংশ ব্যালট বাক্সের গণণা শেষেই জয়ের জন্য প্রয়োজনীয় ভোট হাসিল করেন তিনি। রাতে ফলাফল ঘোষণা হতেই দেশের বিভিন্ন প্রান্তে উ‍ৎসবে মেতে ওঠেন এর্ডোয়ান সমর্থকরা। ৬৯ বছর বয়সী রাজনেতা যেভাবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে হারিয়ে ফের প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন, তা বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?