ফিলিপিন্সে আছড়ে পড়ল ফাং-উং, মৃত ২, সরানো হল প্রায় ১০ লক্ষ মানুষকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সে আছড়ে পড়েছে সুপার টাইফুন ফাং-উং। এরজেরে ২জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছে। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ মানুষকে।

জানা গিয়েছে, অরোরা প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর দিনালুঙ্গানে ফাং-ওং নামে একটি সুপার টাইফুন আছড়ে পড়েছে। এরজেরে লন্ডভন্ড হয়েছে এলাকা। বিপদের আশঙ্কায় ১০ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে জানা গিয়েছে, গভীর রাতে হানা দিয়েছে সুপার টাইফুন ফাং-উং। রাতারাতি উত্তর ফিলিপাইনে তছনছ করে দিয়েছে। শহরের কিছু অংশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে অরোরা প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর দিনালুঙ্গানে একটি সুপার টাইফুন ফাং-ওং আছড়ে পড়ে। এটি আছড়ে পড়ার আগেই সতর্কতামূলকভাবে ১০ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এরফলে হতাহতের সংখ্যা বেশ কিছুটা কম বলে মনে করা হচ্ছে। রাতভর ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান দ্বীপ লুজনের কিছু অংশে আঘাত হেনেছে। সূত্রের খবর, ফাং-উংইসাবেলা প্রদেশের উত্তরের এলাকায় বেশি ক্ষতি করেছে। ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। টাইফুনের হানায় গাছপাল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক খুঁটিও ভেঙে  পড়েছে। 
অরোরার ভাইস-গভর্নর প্যাট্রিক অ্যালেক্সিস আঙ্গারা জানিয়েছেন, ভূমিধস এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে তিনটি শহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, টাইফুনটি এখন দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে এগোচ্ছে। উত্তর-পূর্ব দিকে তাইওয়ানের দিকে সরে যেতে পারে বলে জানা যাচ্ছে। এই টাইফুনের প্রভাবে দেশের বিস্তির্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে ৪০০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এই টাইফুনটি ছিল চলতি বছরে ফিলিপাইনে ২১তম ঝড়।

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট