ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় পাকিস্তানকে ঋণ IMF-র, চাঞ্চল্যকর দাবি মার্কিন সংবাদমাধ্যমের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে গোপনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। আর ওই অস্ত্র পাঠানোর পুরস্কার হিসেবেই ‘ভিখারি’ দশায় পৌঁছনো পাকিস্তানকে ঋণ মঞ্জুর করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ ক্রীতদাস সংগঠন হিসেবে পরিচিত আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’। যদিও এই অস্ত্রের বিনিময়ে আইএমএফের ঋণ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে বাইডেন প্রশাসন ও পাক সরকার।

‘ইন্টারসেপ্টের’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ভিখারির পর্যায়ে পৌঁছনো পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে  হাজির হয়েছিল। বিশ্ব ব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও আইএমএফের কাছেও ঋণের জন্য আকুল আর্তি জানিয়েছিল। কিন্তু ভিখারি পাকিস্তানকে কোনও আন্তর্জাতিক মহাজনী সংস্থা ঋণ দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ‘দোসর’ পাকিস্তান সরকারকে ঋণ পাইয়ে দিতে আসরে নামে কুখ্যাত দালাল হিসেবে পরিচিত আমেরিকা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ত‍ৎকালীন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনাবাহিনীকে প্রস্তাব দেওয়া হয়, ইউক্রেনকে অস্ত্র পাঠালেই আইএমএফের ঋণ পাইয়ে দেওয়া হবে।

‘ইন্টারসেপ্টের’ দাবি, ইউক্রেনে গোপনে অস্ত্র পাঠানো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে চুক্তির মধ্যস্থতা করেছে আমেরিকাভিত্তিক কুখ্যাত দালাল সংস্থা গ্লোবাল মিলিটারি প্রোডাক্টস। এটি মূলত গ্লোবাল অর্ডন্যান্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান। অস্ত্র বিক্রি ও লেনদেন করার ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করে গ্লোবাল অর্ডন্যান্স। দীর্ঘদিন ধরেই সংস্থাটি নিয়ে বিতর্ক চলছে। কত পরিমাণ অস্ত্র পাঠালে আইএমএফ পাকিস্তানকে কত পরিমাণ ঋণ দেবে সে সংক্রান্ত দু’পক্ষের গোপন নথিপত্র তাদের হাতে রয়েছে বলেও দাবি করেছে মার্কিন সাংবাদমাধ্যমটি।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের