ভারতে আসছেন বরিস জনসন

২১ এপ্রিল দিল্লি পৌঁছবেন প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দু দিনের জন্য ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২১ এপ্রিল দিল্লি পৌঁছবেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় তথা শেষ দিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি বৈঠক করবেন। এখনও পর্যন্ত যা খবর, বৈঠক হতে পারে দিল্লির হায়দরাবাদ হাউসে। ইউক্রনে রুশ আগ্রাসনের নিরিখে বরিস জনসনের এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সফরের খবর দিতে গিয়ে বলা হয়েছে, দিল্লির সঙ্গে লন্ডনের সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক অত্যান্ত হার্দিক। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী বরিস জনসন দুদিনের জন্য দিল্লি যাচ্ছেন।

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, সফরের প্রথম দিন দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী বরিস জনসন যাবেন আহমেদাবাদ। সবরমতি আশ্রমেও তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে। আহমেদাবাদে সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে তিনি বিনিয়োগের কথা ঘোষণা করতে পারেন। বিনিয়োগ করতে পারেন প্রযুক্তি, বিজ্ঞান ক্ষেত্রে। কথা হতে পারে মুক্ত বাণিজ্য নিয়েও। তাঁর দফতর সূত্রে পাওয়া খবর অনুসারে, মুক্ত বাণিজ্যের ফলে রাজস্ব সংগ্রহের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে।

রাজনৈতিকমহলের একাংশের মতে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বরিসের বৈঠকে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়েও কথা হতে পারে। কথা হওয়ার সম্ভাবনা পাকিস্তান-আফগানিস্তানের বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও। বরিস জনসনের প্রস্তাবিত সফরের কথা ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন লকডাউনে মোচ্ছব: গদি টলমল বরিস জনসনের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক