‘বাঁচান’! মোদিকে করুণ আর্জি ইউক্রেনের রাষ্ট্রদূতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আকাশপথের পর এবার স্থলপথেও একের পর এক জায়গায় হামলা চালানোর কাজ শুরু করল রুশ সেনা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পূর্বদিক বরাবর চলতে চলতে ইউক্রেনের তিন দিকই ঘিরে ফেলল রাশিয়া। ইউক্রেনের স্থানীয় সময় যখন মধ্যরাত তখনই আকাশপথে প্রথম হামলা চালায় রুশ সেনা। কোনও আগাম বার্তা ছাড়াই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ শহরে শুরু হয় বোমাবর্ষণ। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণের কালো ধোঁয়ায় ঢেকে যায় কিয়েভের আকাশ বাতাস। প্রথম ধাক্কা সামলে উঠতে না উঠতেই বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনের মাটি দাপাতে শুরু করেছে রাশিয়ার ট্যাঙ্ক। ফলে সবদিক থেকে পরিবেষ্টিত ইউক্রেন আর কোনও উপায় না পেয়ে শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেই সাহায্য প্রার্থনা করলেন। 

জানা যাচ্ছে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পলিকা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়ে যান জানিয়েছেন, যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই ভারত যেন অবিলম্বে রাশিয়ার সঙ্গে ইউক্রেন প্রসঙ্গে কথা বলে। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ভারতের উচিত অবিলম্বে রাশিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলা এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধকালীন সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কের জট খোলার চেষ্টা করা। 

তাঁর কথায়, ‘আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবিলম্বে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং আমাদের রাষ্ট্রপতি ভ্যালোদিমির জেলেনস্কির সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।’   

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী