রাশিয়ার প্রস্তাব পত্রপাঠ নাকচ ইউক্রেনের

মারিউপুলে এখনও চার লক্ষ মানুষ আটকে রয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে মুখের ওপর না বলে দিল ইউক্রেন। মস্কোকে তারা জানিয়ে দিল, মারিউপুল থেকে হাত গুটিয়ে নেওয়ার কোনও সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুসারে, মস্কোর তরফ থেকে কিয়েভকে বলা হয়েছিল, তারা যেন অস্ত্রসমর্পণ করে সেফ প্যাসেজ তৈরি করে দেয়। কিয়েভ ওই প্রস্তাব মানতে অস্বীকার করেছে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক জানিয়েছে, মস্কোর ওই প্রস্তাব কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। কিয়েভের সিদ্ধান্ত মস্কোকে জানিয়ে দেওয়া হয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, রুশ সেনার কর্নেল মিখাইল মিজিন্তস্তেভ কিয়েভকে দুটি সেফ প্যাসেজের প্রস্তাব দিয়েছিলেন। একটি প্যাসেজের অভিমুখ ছিল পূর্ব রাশিয়া।দ্বিতীয়টি ইউক্রেনের পশ্চিম প্রান্ত। কিয়েভ মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি মিখাইল মিজিন্তস্তেভ।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সেনা অভিযান শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারিউপুল। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, মারিউপুলে এখনও চার লক্ষ মানুষ আটকে রয়েছেন। দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। সেই সঙ্গে খাদ্যের অভাব। সরকারি বিবৃতি অনুসারে, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানের পর থেকে এখনও ২৩ শো জন প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা আগামীদিনে আরও বাড়বে বলেই ধারণা আন্তর্জাতিকমহলের। মারিউপুলের একটি স্কুল লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনা। কিয়েভ জানিয়েছে, ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন চারশোজন। প্রেসিডেন্ট জেলেনস্কি হামলার নিন্দা করে জানিয়েছেন, কতজন প্রাণ হারিয়েছেন বা কতজন বেঁচে রয়েছেন, তা এখনও জানা যাচ্ছে না।

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন