‘পর্দার পিছনে হওয়া সমঝোতা মানব না’, ট্রাম্পকে হুঁশিয়ারি ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই রুশ-ইউক্রেন যুদ্ধের উপরে যবনিকাপাত টানতে আসরে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই বেশ কয়েক দফায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাও বলেছেন। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, সৌদি আরবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও বসতে পারেন ট্রাম্প। আর ওই চর্চার মধ্যেই এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলনস্কি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মিউনিখ সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি বলেছেন, ‘পর্দার পিছনে চুপিচুপি কোনও সমঝোতার চেষ্টা হলে তা মানা হবে না। ইউক্রেনের মতামত ছাড়া কোনও সমঝোতার চেষ্টা সফল হবে না।’ কূটনীতিবিদরা মনে করছেন, বাইডেন জমানার মতো ট্রাম্প জমানায় রাশিয়ার সঙ্গে লড়তে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাবেন না বুঝতে পেরেই ওয়াশিংটনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জেলনস্কি।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। আর কয়েকদিনের মধ্যেই ওই রক্তক্ষয়ী লড়াই তিন বছর পূর্ণ করবে। মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করে চলছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলি। বাইডেন জমানায় দুহাতে ইউক্রেনকে সাহায্য করে গিয়েছে ওয়াশিংটন। কিন্তু ক্ষমতার পালাবদলের পরেই মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আসরে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব শান্তির দোহাই পেড়ে যুযুধান দুই দেশ রাশিয়া ও ইউক্রেনকে লড়াই বন্ধ করে সমঝোতায় আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দুই দেশকেই সতর্ক করে দিয়ে বলেছেন ‘যুদ্ধ চালিয়ে গেলে কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।’ ইউক্রেনের সঙ্গে রাশিয়া যাতে যুদ্ধ বন্ধ করে তার জন্য ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে বেশ কয়েকবার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তাতে ইতিবাচক সাড়া মেলেনি। মুখোমুখি বৈঠকে বসে যাতে কোনও সমাধান সূত্র বের করা যায় তার জন্য বিশ্বের দুই শক্তিধর দেশই উদ্যোগী হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়া সফরের জন্য পুতিন আমন্ত্রণ জানাতে পারেন বলেও শোনা যাচ্ছে। আর ওই জল্পনার মধ্যেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন জেলনস্কি।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত