Loading live market data...
Loading active stocks...
Connecting...

পরমাণু হামলার আশঙ্কা করছেন জেলেনস্কি

সময় থাকতে থাকতে প্রস্তত হওয়ার পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালাতে পারে। এমনই আশঙ্কা করছে  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সে দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, ‘কবে হামলা হবে, তার জন্য আমরা অপেক্ষা করে থাকতে পারি না। হামলা হলে আমাদের করণীয় কী, সে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে।’ সাক্ষাৎকারে তিনি এও বলেন, পরমাণু হামলা হলে তাঁর তেজস্ক্রিয়তা থেকে দেশবাসীকে রক্ষা করতে দরকার বিশেষ ধরনের ওষুধ। দরকার আশ্রয়স্থল। আমাদের এখন এই সব বিষয়ে নজর দিতে হবে।

গত শুক্রবার জেলেনস্কি আরও এক সাক্ষাৎকারে জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন যে ভাষায় কথা বলছেন, তা শুধুমাত্র ইউক্রেনের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠেনি, বিশ্বের কাছেই তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই রকম আশঙ্কা প্রকাশ করেছেন সিআইয়ে ডিরেক্টর উইলিয়াম বার্নস। জেলনেস্কি এই অভিমত এল কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি সাবমেরিন দুর্ঘটনার পরে পরে। মস্কোর দাবি, ইউক্রেন সেনা তাদের সাবমেরিন লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদি অন্য একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সাবমেরিনটি দুর্ঘটনার মুখে পড়েছিল। এর পিছনে ইউক্রেনের কোনও হাত নেই।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু হওয়ার পরে পরে মস্কো সে দেশের সেনা বাহিনীকে পরমাণু হামলার জন্য তৈরি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। সীমান্তে পাঠিয়ে দেওয়া হয় পরমাণু অস্ত্র। আন্তর্জাতিকমহলের একাংশের মতে, রাশিয়া যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখন দেখার, মস্কো কিয়েভের বিরুদ্ধে পরমাণু হামলা চালায় কি না।

আরও পডুন মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিল রাশিয়া

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী