‘আমরা কী করেছি, কী-ই বা আমাদের অপরাধ’

হামলায় এখনও পর্যন্ত ৯ শোজন প্রাণ হারিয়েছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাশা। বয়স মাত্র ১৫ বছর। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। গত মঙ্গলবার রুশ সেনার ছোড়া শেল ওর ডান পায়ে আঘাত করে। কোনওরকমে বাড়ির লোক মাশাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ক্ষতস্থল দেখে জানিয়ে দেয়, পা কেটে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হয়েছিল মাশার বাড়ির লোকের। কিন্তু আগামীদিনের কথা ভেবে মাশার বাবা-মা চিকিৎসকের প্রস্তাবে সম্মতি দেয়। গোড়ালির নিচ থেকে পা কেটে বাদ দিতে হয়েছে।

সাশার কথাই ধরা যাক। ওর বয়স তো আরও কম, মাত্র ন বছর। বাড়ি পশ্চিম কিয়েভের হোস্তোমেল। মেলঅনলাইনের প্রতিবেদন অনুসারে, রুশ সেনার সাঁড়াশি আক্রমণের সাশা ও তার পরিবার গাড়ি করে নিরাপদস্থানে যাচ্ছিল। সেই সময় গাড়ির ওপর একটি বোমা উড়ে এসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাশার বাবার। মেয়েকে নিয়ে মা কোনওরকমে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি বাড়িতে আশ্রয় নেয়। ওদিকে, মেয়ের হাত বোমায় ক্ষতবিক্ষত। হাসপাতালে কোনওক্রমে নিয়ে গেলে চিকিৎসকেরা কনুই থেকে হাত কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। মাত্র ন বছর বয়সে সেই প্রতিবন্ধী।

মেলঅনলাইন-য়ের প্রতিনিধির সঙ্গে কথা বলতে সাশা জানিয়েছে, ‘আমি জানি না, কেন রুশ সেনার বোমাবর্ষণের শিকার হলাম। তবে কেন মনে হচ্ছে, রুশ সেনা ইচ্ছাকৃতভাবে এই হামলা চালায়নি। কিন্তু কিছু করার নেই।’

ইউনিসেফের তথ্য অনুসারে, যুদ্ধ আজ ২৬তম দিনে পড়ল। জাতিসঙ্ঘের প্রতিবেদন অনুসারে, হামলায় এখনও পর্যন্ত ৯ শোজন প্রাণ হারিয়েছেন।

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন