রাষ্ট্রপুঞ্জের প্রধান ফটক ভেঙে গুঁড়িয়ে দিল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান প্রবেশদ্বার গুঁড়িয়ে দিল ইজরায়েল ট্যাংক। ইউএনআইএফআইএল-এর অভিযোগ, সংস্থাটির মূল দরজা দিয়ে জোরপূর্বক প্রবেশ করেছে ইজরায়েলি ট্যাংক। লেবাননে তাঁদের (জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী) ওপর অতিরিক্ত আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। এমনকি সংস্থাটির পক্ষ থেকে ইজরায়লের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের রিপোর্টও করা হয়েছে ইতিমধ্যেই। 

রবিবার ভোরবেলায় দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর একটি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ইজরায়েলি বাহিনীর দুটি ট্যাংক ভেতরে ঢুকে পড়ে। এই সময় শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শান্তিরক্ষী কর্মীদের ওপর এই ধরনের হামলার ঘটনায় নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব।

রবিবার(১৩ অক্টোবর) এই বিষয়ে সামাজিক মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা রয়েছে। কিন্তু এতে যে কোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর নিয়ম লঙ্ঘন করে। একইসঙ্গে সংস্থাটির পক্ষে আরও বলা হয়, এই ধরণের ভয়াবহ নিয়ম লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।

অন্যদিকে রবিবার(১৩ অক্টোবর)ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে। জাতিসংঘের মহাসচিব গুতেরেসের উদ্দেশে এক বক্তব্যে নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে অবিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে।

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত