পাকিস্তানে অস্থিরতা: চক্রান্তের তত্ত্ব খারিজ আমেরিকার

অভিযোগ, বিশেষ চিঠি পাঠানো হয় রাষ্ট্রদূত আসাদ মাসুদকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরির পিছনে আমেরিকা তাদের হাত থাকার খবর অস্বীকার করেছে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন, এটা সম্পূর্ণ গুজব। আর গুজবের কোনও ভিত্তি থাকে না।

উল্লেখ করা যেতে পারে, গত রবিবার ইসলামাবাদের জনসভায় দেওয়া ভাষণে ইমরান বলেন, তার সরকার ফেলার জন্য মরীয়া হয়ে উঠেছে বিদেশি শক্তি। সুনির্দিষ্টভাবে তিনি আমেরিকার নাম উল্লেখ করেননি ঠিকই। তবে বক্তব্যের লক্ষ্য যে আমেরিকা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইমরানকে এও বলতে শোনা যায়, সরকার ফেলতে বিদেশি শক্তি দেশবাসীকে খেপিয়ে তুলতে চাইছে। আর এই বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে বিরোধী শিবির। বুধবার এক শরিক দল জোট ছেড়ে বেরিয়ে যাওয়ায় সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। তখনও ইমরানকে একই কথা বলতে শোনা যায়।

এই চক্রান্তের ব্যাপারে মার্কিন বিদেশ দফতরের ওই কর্তাকে প্রশ্ন করা হয়, ইমরান খানের সরকার ফেলতে আমেরিকা পাকিস্তানের প্রাক্তন এক দূতকে বিশেষ বার্তা পাঠিয়েছে। অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়ে মুখপাত্রটি বলেন, ‘এটা সম্পূর্ণ গুজব। পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার কোনও অভিপ্রায় আমেরিকার নেই।’

এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাইডেন প্রশাসন থেকে বিশেষ চিঠি পাঠানো হয় রাষ্ট্রদূত আসাদ মাসুদকে। কিছুদিন আগে মাসুদের সঙ্গে বৈঠক করেন আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়া দফতরের সহকারি বিদেশ সচিব ডোন্যাল্ড লু। ঘটনাচক্রে এই বৈঠকের পরে পরেই শাসকদলের ওপর থেকে এক শরিকদল সমর্থন প্রত্যাহার করে নেয়। যার ফলে ইমরান সরকার সংখ্যালঘু হয়ে পড়ে।

আরও পড়ুন সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমরান, আজই দেবেন ইস্তফা

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক