প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে নারাজ, বিষ খাইয়ে হত্যা পরিবারের ১৩ সদস্যকে হত্যা তরুণীর

মেয়েটির পরিবার তার পছন্দের ছেলের সঙ্গে তাঁর বিয়ে না দেওয়ায় মেয়েটি ক্ষিপ্ত হয়ে এমন নৃশংস পরিকল্পনাটা করে ফেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে বাড়িতে আপত্তি, বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলায় বাড়ির ১৩ জন সদস্যকে বিষ খাইয়ে মেরে ফেললেন তরুণী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, গত রবাবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশে। ইতিমধ্যেই খুনি মেয়েটিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মেয়েটি একটি ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু তাঁর পরিবার ছেলেটির সঙ্গে মেয়েটিকে বিয়ে দিতে রাজি হননি। তাই সে রুটি তৈরির গমের সঙ্গে বিষ মিশিয়ে পরিবারের ১৩ সদস্যকে হত্যা করেছেন বলে অভিযোগ।

গত ১৯ আগস্ট পাকিস্তানের সিন্ধু প্রদেশের খায়রপুরের কাছে হাইবত খান ব্রোহী গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মেয়েটির পরিবার তার পছন্দের ছেলের সঙ্গে তাঁর বিয়ে না দেওয়ায় মেয়েটি ক্ষিপ্ত হয়ে এমন নৃশংস হত্যার পরিকল্পনাটা করে ফেলেন। এরপর সে তার প্রেমিকের সঙ্গে মিলে তাঁর বাবা-মাসহ পরিবারের ১৩ সদস্যদের খাবারে বিষ মেশানোর চক্রান্ত করে। এবং তাঁদের বিষ খাইয়ে মেরে ফেলে। সিনিয়র পুলিশ কর্মকর্তা ইনায়েত শাহ বলেছেন, “১৩ সদস্যের সবাই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা সবাই মারা যান। ময়নাতদন্তের পর দেখা যায়, এই মানুষগুলোর খাবারে বিষ পাওয়া গিয়েছে।”

তিনি বলেন, পুলিশ গভীরভাবে তদন্ত করলে জানা যায়, মেয়ে ও তার প্রেমিক বাড়িতে রুটির তৈরি গমে বিষ মিশিয়েছিল। খবর পেয়ে রবিবার তাঁকে আটক করে পুলিশ। মেয়েটিকে গ্রেফতারের পর তিনি স্বীকার করেছেন যে, “তিনি রাগান্বিত ছিলেন কারণ, প্রচেষ্টা সত্ত্বেও, তাঁর পরিবার তাকে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না, তাই মেয়েটি তার প্রেমিকের সহায়তায় গমে বিষ মেশানোর পরিকল্পনা করেন।”

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত