দক্ষিণ চিন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হলো মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সঙ্ঘাত। আর সেই সঙ্ঘাতের মধ্যেই কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের রণদুন্দভি বেজে গেল। ইরানের উপরে হামলার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবারই (১৬ জুন) দক্ষিণ চিন সাগরে থাকা বিমানবাহী মার্কিন রণতরী ইউএস নিম‍ৎজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। জাহাজের গতিবিধির উপরে নজর রাখা ওয়েবসাইট ‘মেরিন ট্র্যাফিক’ জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজটির ভিয়েতনামের দানাংয়ে থাকার কথা ছিল। শুক্রবার পৌঁছনোর কথা ছিল। কিন্তু সেই যাত্রা বাতিল করে আচমকাই পশ্চিম দিকে রওনা দিয়েছে। হ্যানয়ের মার্কিন দূতাবাসের তরফে শুধু জানানো হয়েছে, জরুরি অভিযানের জন্য ইউএস নিম‍ৎজের দানাং যাত্রা বাতিল হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জমানায় চিনের হামলা থেকে তাইওয়ানকে রক্ষা করার জন্য পূর্ব চিন সাগর অঞ্চলে মোতায়েন করা হয়েছিল রণতরী ইউএস নিম‍ৎজকে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। এদিন ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর  (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা তেহরানের ওপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইরানের এক-তৃতীয়াংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি। তাদের বড় অংশের হামলা ব্যাহত করা সম্ভব হয়েছে।’ ডেফরিনের কথায়, ‘গতকাল রবিবার রাত ও সোমবার ভোরে ইরান থেকে ইজরায়েলের দিকে দুই ধাপে ৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডজনখানেক ড্রোন ছোড়া হয়েছিল। বেশিরভাগই মাঝপথে ধ্বংস করা হয়েছে। তবে তিনটির আঘাতে আটজন নিহত হয়েছেন। ইজরায়েলি বিমানবাহিনীর ৫০টি যুদ্ধবিমান ও ড্রোন একযোগে অভিযান চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম, নিয়ন্ত্রণকেন্দ্র ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে অনেকগুলো নিশানা ছিল ইরানের ইস্পাহান শহরে। সেখানেও শতাধিক সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে।’

এদিকে ইরানের সঙ্গে তেল আবিবের সঙ্ঘাতের ফলে বিপাকে পড়েছেন ইজরায়েল ঘুরতে যাওয়া অন্তত ৪০ হাজার বিদেশি পর্যটক। ইরানি হামলার ভয়ে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ইজরায়েলের পর্যটন মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আটকে পড়া বিদেশি পর্যটকরা যাতে স্থলপথে জর্ডান ও মিশরের সীমান্ত পার হতে পারেন সেই চেষ্টা চলছে’।

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা