ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্রে শত্রুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবার উচ্চ-শক্তির লেজার ব্যবহার করছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ এলাকায় ইরানি ড্রোন ও আকাশপথের হুমকি মোকাবিলায় এই প্রযুক্তির ব্যবহার ছোট ড্রোন ঠেকাতেও লেজার প্রযুক্তির পরীক্ষা চলছে। ফলে বহু বছরের গবেষণার পর লেজার অস্ত্র এখন পরীক্ষাগারের গণ্ডি পেরিয়ে সামরিক ব্যবহারে ঢুকছে।

উচ্চ-শক্তির লেজার নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে অত্যন্ত শক্তিশালী রশ্মি পাঠায়। সেই রশ্মি কোনও নির্দিষ্ট অংশে পড়লে প্রচণ্ড তাপ তৈরি হয়, যার ফলে ড্রোনের সেন্সর, ইলেকট্রনিক্স বা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে সেটি কার্যকরী নাও হতে পারে। প্রচলিত ইন্টারসেপ্টর মিসাইলের মতো প্রতিটি আঘাতের জন্য আলাদা গোলাবারুদের প্রয়োজন নেই, মূলত বিদ্যুৎ দিয়েই লেজার চালানো হয়। এই প্রযুক্তির অন্যতম আকর্ষণ খরচ। একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার হতে পারে, যেখানে লেজারের প্রতিটি শটের ব্যয় বিদ্যুতের মূল্যের কাছাকাছি হতে পারে। তবে পুরো সিস্টেম তৈরি ও পরিচালনায় বড় বিনিয়োগ প্রয়োজন।

আরও পড়ুন: SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

মার্কিন সেনাবাহিনী উচ্চ-শক্তির লেজার ব্যবস্থা উৎপাদনের জন্য ৫০ কোটি ডলারের কাছাকাছি মূল্যের চুক্তিও করেছে। আশ্চর্যের বিষয়, লক্ষ্য নির্ধারণ ও পরিচালনায় Xbox-এর মতো গেমিং কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে। পরিচিত হওয়ায় সৈন্যদের প্রশিক্ষণও সহজ হতে পারে। তবে বৃষ্টি, কুয়াশা, ধুলো ও জলীয়বাষ্প লেজারের কার্যকারিতা কমাতে পারে। পাশাপাশি প্রয়োজন শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ ও কুলিং ব্যবস্থা। এসব সীমাবদ্ধতা সত্বেও ড্রোনের সংখ্যা বাড়ায় ভবিষ্যতের প্রতিরক্ষায় লেজার প্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২