Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইরানকে তছনছ করতে মার্কিন সেনাঘাঁটি থেকে উড়ল ৩০ যুদ্ধবিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে তছনছ করার প্রস্তুতি নিতে শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই ৩০টি যুদ্ধবিমান পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে। তার মধ্যে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও স্পেন। বেশ কয়েকটি বিমান রাখা হয়েছে ইরান থেকে চার হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইজরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে যে কোনও মুহুর্তে আক্রমণ শানানোর জন্যই এমন আগাম প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনিকে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই  প্রস্তাব খারিজ  করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। উল্টে বুধবার ভোরে ইজরায়েলকে লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী বিপ্লবী গার্ড। যদিও ওই হামলায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইজরায়েলি হামলায় ইরানে মৃত্যুমিছিলের সারি ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত পাঁচদিনে ইজরায়েলি সেনার বোমা ও ক্ষেপণাস্ত্র হানায় ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সরকারের পোষ্য মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক ব্যক্তি এবং ১২৬ জন সামরিক কর্মী বলে দাবি করেছে সংগঠনটি। যদিও ওই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণ, ইরান সরকারের তরফ থেকে ইজরায়েলি হানায় প্রাণহানি নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। তাই কীভাবে সংগঠনটি হতাহতদের হিসাব পেশ করল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও সংগঠনটির দাবি, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই হতাহতের সংখ্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

চন্দ্রনাথ খুনের ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

পুলিশের নাক ফাটিয়ে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, আজই পেশ আদালতে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

উদয়ন–জগদীশের খোঁজ মিলছে না, নির্বাচনের ফলাফলের পরই বেপাত্তা!‌

টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল হাইকোর্ট

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল