আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

Share:

আন্তর্জাতিক  ডেস্কঃ আমেরিকার কমান্ড আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজকে আটক করে, যেটি  ইরানের ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। ‘সেভান’ নামের ওই জাহাজটি ১৯টি জাহাজের একটি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ, যা ইরানের তেল ও গ্যাস বিদেশে পাচার করছিল বলে অভিযোগ। মার্কিন বাহিনীর নির্দেশ মেনে বর্তমানে জাহাজটি ইরানের দিকে ফিরে যাচ্ছে এবং একটি মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেটিকে এসকর্ট করছে।

মার্কিন সূত্রে জানা গিয়েছে, এই ‘শ্যাডো ফ্লিট’-এর জাহাজগুলি ইরানের তেল, গ্যাস, প্রোপেন ও বিউটেনসহ বিপুল পরিমাণ জ্বালানি বিভিন্ন দেশে সরবরাহ করে থাকে, যা মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ইরান এই পদ্ধতিতে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলেই অভিযোগ ওয়াশিংটনের। এই অভিযানে অংশ নেয় মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিঙ্কনি। এই যুদ্ধজাহাজ থেকেই একটি হেলিকপ্টার পাঠিয়ে ‘সেভান’ জাহাজটিকে থামানো হয় এবং নির্দেশ মেনে চলতে বলা হয়। জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুরা মার্কিন নির্দেশ মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃগরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৭টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই অবরোধের লক্ষ্য ইরানের অর্থনৈতিক শক্তি দুর্বল করা এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখা। এই ঘটনার জেরে আরব সাগরে উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে, কারণ এর প্রভাব বৈশ্বিক তেলবাজার ও বাণিজ্যে পড়তে পারে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও