আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিহত ১৪, আহত একাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩৫ জন। আহতদের মধ্যে ৫ জন শিশু থাকায় উদ্বেগ আরও বেড়েছে। এই নৃশংস হামলার পর গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাউকা প্রদেশে, প্যান-আমেরিকান মহাসড়কের কাজিবিও এলাকার এল টুনেল অঞ্চলে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি শক্তিশালী বিস্ফোরণে মহাসড়কের একাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপরই এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।কাউকা প্রদেশের গভর্নর অক্টাভিও গুজমান সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলাকে ‘বেসামরিক মানুষের ওপর নির্বিচার আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই বর্বরতার মোকাবিলা একা সম্ভব নয়, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ জরুরি।” তাঁর শেয়ার করা ভিডিওতে ধ্বংসস্তূপে ভরা রাস্তা ও ছিন্নভিন্ন যানবাহনের চিত্র সামনে এসেছে।

আরও পড়ুনঃ ISF বনাম তৃণমূল সংঘর্ষে তপ্ত হাড়োয়া, প্রচারে গিয়ে বাধার মুখে নওশাদ

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ জানিয়েছেন, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। প্রাথমিক তদন্তে ‘ইভান মোরদিস্কো’ নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ নামক সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

শিকাগোয় অভিযুক্তের গুলিতে প্রাণ হারালেন পুলিশকর্মী, চিকিৎসাধীন সহকর্মী

হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ