বেলাগাম হিংসা রুখতে মার্কিন সেনেটে পাশ বন্দুক নিয়ন্ত্রণ বিল

সেনেটে পাশ হওয়ার পরে এবার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের অনুমোদনের জন্য পেশ হবে বিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দেশে গত কয়েক বছর ধরেই বেড়ে চলেছে বন্দুক হামলা। আর সেই হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য নিরীহ মার্কিন নাগরিক। শেষ পর্যন্ত বন্দুক হামলা রুখতে বৃহস্পতিবার মার্কিন সেনেটে (Us Senate) পাশ হল ঐতিহাসিক বন্দুক নিয়ন্ত্রণ বিল (Gun Control Bill)। সবচেয়ে লক্ষ্যণীয় হল, প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দল রিপাবলিকান পার্টির (Republican Party)সাংসদদের একাংশ। ১৫ জন রিপাবলিকান সাংসদ বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলের পক্ষে ভোট পড়েছে ৬৫টি আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৩ জন সাংসদ।

গত কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মুড়িমুড়কির মতো বিক্রি হয়েছে আগ্নেয়াস্ত্র। এমনকী অনেক কিশোর ও তরুণের হাতেও পৌঁছেছে আগ্নেয়াস্ত্র। আর তার কুফল ভুগতে হয়েছে অসংখ্য নিরীহ মার্কিন নাগরিককে। গত মাসে নিউইয়র্কের বাফেলোয় একটি সুপার মার্কেটে এবং টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকবাজের হামলায় ৩১ জনের মর্মান্তিক মৃত্যুর পরেই নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। ঘোষণা করেন, যাতে দেশে সবার হাতে আগ্নেয়াস্ত্র না পৌঁছয় তার জন্য বিশেষ বিল আনা হবে।

বৃহস্পতিবার সেনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পেশ করা হয়। বিলে বলা হয়েছে, ২১ বছরের কম বয়সী যুবকদের আগ্নেয়াস্ত্র বিক্রির আগে তাদের অতীতের রেকর্ড পরীক্ষা করা হবে। পড়ুয়া সহ নাগরিকদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও বিদ্যালয়গুলির নিরাপত্তা বাড়াতে ১৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে। সেনেটে (US Senate) অনুমোদনের পরে শুক্রবার মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে (House Of Representative) পেশ হবে বিলটি। আর সংসদের নিম্নকক্ষ অনুমোদন দেওযার পরেই বিলটিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। সেনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শ্যুমার বিলটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, ‘সময়ের তাগিদেই এই বিল প্রণয়ন করা হয়েছে।’

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে