এই মুহূর্তে

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের অবরোধ থেকে নিজেদের তেলবাহী জাহাজকে রক্ষা করতে হরমুজ প্রণালীর কাছে যুদ্ধবিমান মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র। যদিও কত পরিমাণ এফ-১৬ বিমান হরমুজ প্রণালীর কাছে মোতায়েন করা হচ্ছে তা নিয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাতে রাজি হননি।

গত সপ্তাহেই হরমুজ প্রণালীর কাছে দুটি তেলবাহী জাহাজকে আটক করার চেষ্টা করে ইরানের নৌবাহিনীর জাহাজ। তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ম্যাকফাউল ওই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই পিছু হঠে ইরানের জাহাজগুলি। যদিও তেহরানের এক মুখপাত্রের দাবি, ইরানের একটি জাহাজকে ধাক্কা মারার অপরাধে আদালতের নির্দেশেই ওই দুটি জাহাজ আটকের চেষ্টা করা হয়েছিল।

গত কয়েক মাস ধরেই পশ্চিমী দেশগুলির বিভিন্ন তেলবাহী জাহাজ আটক করা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। রাশিয়ার মদতেই ইরান মার্কিন তেলবাহী জাহাজ আটকের হিম্ম‍ৎ দেখাচ্ছে বলেও মনে করছেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারা। তাই এবার তেহরানকে চাপে রাখতেই হরমুজ প্রণালীতে যুদ্ধবিমান এফ-১৬ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। আগামিকাল রবিবারের মধ্যেই যুদ্ধবিমানগুলি হরমুজ প্রণালীর কাছে পৌঁছে যাবে বলে পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘বাঁচতে হলে হরমুজ অবরোধের সিদ্ধান্ত থেকে সরুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি সৌদি যুবরাজের

ইরান যুদ্ধের জের, ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি!

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মানুষদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

‘যিশুর’ বেশে ট্রাম্প! সমালোচনার জেরে পোস্ট মুছলেন মার্কিন প্রেসিডেন্ট

আশার ‘শেষ শ্রদ্ধায়’ নিষিদ্ধ গান সম্প্রচার! পাকিস্তানি চ্যানেলকে শোকজ

‘ইরানের কাছে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র’, কড়া বার্তা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ