আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাবালক ছাত্রের সঙ্গে যৌন সঙ্গম করার অপরাধে গ্রেফতার শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি: পাশা ঘুরে গিয়েছে। একজন নাবালক ছাত্রের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্কে লিপ্ত হতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন একজন ৫১ বছর বয়সী শিক্ষিকা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর টেক্সাসে। একজন সন্দেহভাজন ব্যক্তি ৯১১ নম্বরে ডায়ল করে পুলিশকে জানানোর পড়ে বিষয়টি সামনে এসেছে। পুলিশ তৎক্ষণাৎ সেই জায়গায় এসে একটি নির্মাণাধীন বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পান ওই শিক্ষিকাকে। জোরপূর্বক নিজের বিদ্যালয়ের ছাত্রের সঙ্গেই যৌনতায় লিপ্ত হয়েছিলেন শিক্ষিকা। ৫১ বছর বয়সী জেনিফার ম্যাসি, টেক্সাসের ডেভেনপোর্ট হাই স্কুলের একজন আর্ট শিক্ষক। তাঁকে একজন একজন কিশোর ছাত্রের সঙ্গে ওই নির্মাণাধীন বাড়ির ভিতরে পাওয়া যায়। এরপরেই ওই শিক্ষিরেকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নাবালক ছাত্রের সঙ্গে জোরপূর্বক সঙ্গমে করছিলেন ওই শিক্ষিকা। ঘটনা সামনে আসা মাত্রই পুলিশ শিক্ষিকাকে গ্রেফতার করেছে। কিন্তু নাবালক ছাত্রটির বয়স জানা যায়নি।

ম্যাসির বিরুদ্ধে নাবালক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। এবং ছাত্রের অনুপযুক্ত জায়গায় হাত দেওয়ার জন্যে তাঁকে গুরুতর অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট অনুসারে, অভিযুক্ত শিক্ষিকা এখন কাউন্টি জেলে বন্দী রয়েছে। দোষী সাব্যস্ত হলে, তাঁর ২০ বছরের জেল এবং ১০,০০০ ডলার জরিমানা হতে পারে। ওই শিক্ষিকার আচরণকে চরম নিন্দা করেছেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ। একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমরা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অনুপযুক্ত সম্পর্ক সহ্য করব না। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” এমনকী স্কুল কর্তৃপক্ষ পুলিশকে তদন্তের সময় পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

ডেভেনপোর্ট হাই স্কুলের অধ্যক্ষও গত শুক্রবার অভিভাবকদের কাছে একটি চিঠিতে জানিয়েছেন যে, অভিযুক্ত শিক্ষককে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে এবং তিনি আর কখনই এই স্কুলে ফিরবেন না, তাঁকে বরখাস্ত করা হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের অবৈধ যৌন সম্পর্কের বিষয়টি নতুন নয়। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে শিক্ষকের অসদাচরণের ৫০০ টিরও বেশি ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১০ জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষক বা শিক্ষিকার দ্বারা কোনও না কোনও কারণে যৌন অসদাচরণের সম্মুখীন হয়েছেন। যা কিনা রীতিমতো উদ্বেগজনক। গত মাসে, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসৌরিতে ২৬ বছর বয়সী একজন শিক্ষিকা ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ