বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিমান পরিবহণ ব্যবস্থার উপর আরও কড়া চাপ তৈরি করল আমেরিকা। ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি সংস্থাগুলির আন্তর্জাতিক পরিষেবা কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। শুধু ইরানি এয়ারলাইনস নয়, তাদের বিমানকে পরিষেবা দেওয়া বিদেশি বিমানবন্দর, জ্বালানি সংস্থা, টিকিট বিক্রেতা-সহ সংশ্লিষ্ট ব্যবসাগুলিও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনসকে আন্তর্জাতিক বিমান চলাচল থেকে কার্যত বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, কোনও বিমানবন্দর যদি ইরানের কোনও বিমান সংস্থার ফ্লাইটকে অবতরণের অনুমতি দেয় বা জ্বালানি ও অন্যান্য পরিষেবা সরবরাহ করে, তাহলে সংশ্লিষ্ট সংস্থা মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। বেসেন্টের হুঁশিয়ারির আওতায় রয়েছে বিমান পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক ক্ষেত্র। ইরানি বিমানকে জ্বালানি দেওয়া, অবতরণ ও গ্রাউন্ড সার্ভিস দেওয়া, এমনকি তাদের যাত্রীদের জন্য টিকিট বিক্রির মতো পরিষেবাও নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বিমান সংস্থাগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা বিদেশি প্রতিষ্ঠানগুলির উপরও ‘সেকেন্ডারি স্যাংশন’ চাপানো হতে পারে। অর্থাৎ, কোনও দেশের বিমানবন্দর বা বেসরকারি সংস্থা সরাসরি ইরানের অংশ না হলেও, তারা যদি নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি এয়ারলাইনসকে পরিষেবা দেয়, তা হলে মার্কিন আর্থিক ব্যবস্থায় তাদের প্রবেশাধিকার নিয়েও সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।

আরও পড়ুন: মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

এর আগে ৮ সেপ্টেম্বর আমেরিকার অর্থ দফতর ইরানের সক্রিয় বিমান সংস্থাগুলির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে। ওই পদক্ষেপে ২৭ টি এয়ারলাইনসকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়। ইরানের বিমান পরিবহণ খাতকে সহায়তা করা বিভিন্ন বিদেশি সংস্থা ও নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি। ইরানের বিমান খাতকে ঘিরে নতুন এই পদক্ষেপটি মার্কিন প্রশাসনের বৃহত্তর ‘Operation Economic Outcast’-এর অংশ। এই কর্মসূচির মাধ্যমে ইরানের অর্থনৈতিক ও আন্তর্জাতিক আর্থিক সংযোগ আরও সংকুচিত করার লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন। ফলে ২৩ সেপ্টেম্বরের পর ইরানি বিমান সংস্থাগুলির আন্তর্জাতিক পরিষেবা কতটা স্বাভাবিক থাকে, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ