মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুজো দিতে গিয়ে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে, তা স্বপ্নেও ভাবেনি ১৭ বছরের কিশোরী। দিল্লির কালকাজি মন্দির থেকে ফেরার সময় ঘটেছে ভয়াবহ ঘটনা। মন্দিরের কাছেই থাকা পার্কে ঘোরার সময় পুলিশের পরিচয় দিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করতেই পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারের পর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে আসিফ নামে এক অভিযুক্তকে। বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাশি।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ১৭ বছরের ওই কিশোরী তাঁর এক নাবালক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিলেন। পুজো দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁরা মন্দিরের কাছের আস্থা কুঞ্জ পার্কে যান। সেখানে ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন যুবক তাঁদের সামনে এসে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয়। পার্কে বসে থাকার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগ। এরপর তিন যুবকের মধ্যে একজন নাবালিকার বন্ধুকে ধরে রাখে। আর বাকি দু’জন নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার পর তাঁকে হুমকি দিয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।  

আরও পড়ুন: বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন বন্ধ করে দেওয়ার হুমকি আমেরিকার

ঘৃণ্য এই ঘটনার পর, রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ খবর পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। এরপর কালকাজি থানায় POCSO-সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পার্ক ও আশপাশের এলাকার সিসিটিভি  ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই এক সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। তাঁকে ধরতে গেলে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় বলে জানা গিয়েছে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় আসিফকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বাকি দুই অভিযুক্তের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। 

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ