আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১ লক্ষ টাকায় মিলবে ফোল্ডেবল বাড়ি, কিনবেন নাকি ?

আন্তর্জাতিক ডেস্কঃ বাড়ি কিনতে লাগবে না মোটা অঙ্কের টাকা। মাত্র ২১ লক্ষ টাকা বিনিয়োগ করলেই কিনে নিয়ে পারবেন ফোল্ডেবল  বাড়ি। আর এই বাড়িটি কিনতে হলে আপনাকে অর্ডার দিতে হবে অ্যামাজনে। অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ২১ লক্ষ টাকা দিয়ে ফোল্ডেবল বাড়ি কিনলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক টিকটকার । ইতিমধ্যেই সেই বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ২৩ বছর বয়সী যুবক।

লস অ্যাঞ্জেলেসের টিকটকার জেফ্রি ব্রায়ান্টের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িটি ১৬.৫ ফুট বাই ২০ ফুট মাপের একটি ফোল্ডেবল বাড়ি। আর সেই বাড়িটির মধ্যে রয়েছে টয়লেট, একটি রান্নাঘর, একটি লিভিং এরিয়া এবং একটি শয়ন ঘর। এই বাড়িটির দাম ২১ লক্ষ টাকা।

এই বাড়ি প্রসঙ্গে ব্রায়ান্ট বলেছেন, ‘আমি প্রথমে এই বাড়িটি একটি ইউটিউবারকে দেখি আনবক্স করতে। আর তারপরেই আমি এই বাড়িটি কিনে ফেলি।‘ শুধু মিস্টার ব্রায়ান্ট নন, অনেকেই অনলাইনে এমন ছোট বাড়ি কিনছেন।

উল্লেখ্য,  বর্তমানে আকাশ ছোঁয়া বাড়ির দাম । তাই স্বল্প মূল্যে যদি বাড়ি কিনতে চান তাহলে কিনেই ফেলুন এই বাড়িটি। বর্তমানে এই বাড়ি কিনতে মানুষের মধ্যে  বাড়ছে আগ্রহ। অ্যামাজনের এই বাড়িটি নিয়ে কেউ লিখেছেন, ‘ কম মূল্যে মিলছে বাড়ি। ‘ আবার কেউ লিখেছেন, ‘এই বাড়ি কিনলে বেকার টাকা নষ্ট।‘

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ