বিশ্বের বৃহত্তম মার্কিন পারমাণবিক যুদ্ধজাহাজে হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের ১৮তম দিনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। লোহিত সাগরে মোতায়েন থাকা এই বিশাল পারমাণবিক চালিত রণতরীতে হঠাৎ আগুন লাগার ঘটনায় নৌবাহিনীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে জাহাজটিকে আপাতত গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে বন্দরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মূলত জাহাজের অভ্যন্তরে ক্ষয়ক্ষতি এবং একাধিক নাবিক আহত হওয়ার জেরে মেরামতির প্রয়োজন দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, জাহাজটির লন্ড্রি বিভাগ থেকেই আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে নাবিকদের বেশ কয়েক ঘণ্টা লড়াই করতে হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ২০০ জন নাবিক ধোঁয়াজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের চিকিৎসা দিতে হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ৫,০০০ পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে হামলা আমেরিকার

আগুনের প্রভাবে জাহাজের ভেতরের প্রায় ১০০টি আবাসিক কক্ষ বা বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমদিকে পেন্টাগনের তরফে জানানো হয়েছিল যে জাহাজের ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম অক্ষত রয়েছে এবং রণতরীটি সচল আছে। তবে ক্ষতির পরিমাণ বিচার করে শেষ পর্যন্ত সেটিকে বন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি প্রায় নয় মাস ধরে টানা মোতায়েন ছিল। মধ্যপ্রাচ্যে আসার আগে এটি ক্যারিবীয় অঞ্চলে ভেনিজুয়েলাকে ঘিরে সামরিক অভিযানে অংশ নিয়েছিল। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করার কারণে নাবিকদের মানসিক চাপ এবং জাহাজের সামগ্রিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বর্তমানে জাহাজটিতে পাঁচ হাজারেরও বেশি নাবিক এবং এফ-১৮ সুপার হর্নেটসহ ৭৫টিরও বেশি যুদ্ধবিমান রয়েছে। ফলে এই রণতরী সাময়িকভাবে সরিয়ে নেওয়ায় ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আমেরিকার সামরিক শক্তিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যেই হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেই অভিযানে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ছিল অন্যতম প্রধান শক্তি। এখন জাহাজটির মেরামতি কতদিন চলবে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো না হলেও, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ফিরতে সময় লাগতে পারে।

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের